ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের জন্য দু:সংবাদ নিয়ে ক্রিকেট খেলতে হবে। ইনজুরির কারণে টিঁ-টোয়েন্টি বিশ্বকাপ আর খেলতে পারবেন না অলরাউন্ডার সাকিব আল হাসান।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিল্ডিং করার সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন সাকিব। ইনজুরি নিয়ে ঐ ম্যাচে ব্যাটিং-বোলিংও করেছিলেন তিনি।
তবে ম্যাচ শেষে সাকিবের ইনজুরি নিয়ে শঙ্কায় ছিলো বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তাই সাকিবকে তিনদিনের বিশ্রামে রাখা হয়েছিলো। কিন্তুইনজুুরির কোন উন্নতি না হওয়ায় বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি।
অর্থাৎ সুপার টুয়েলভে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে খেলতে পারবেন না সাকিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
সাকিবের ইনজুরি নিয়ে বিসিবির চিকিৎসক ডাক্তার দেবাশিষ চৌধুরি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিল্ডিং করার সময় সাকিব বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে টান পেয়েছিলেন। পরীক্ষা করে দেখা গেছে, এটি গ্রেড-১ এর ইনজুরি। সে টুর্নামেন্ট আর খেলতে পারবেন না।’
এবারের আসরে এখন পর্যন্ত ৬ ইনিংসে ১৩১ রান এবং বল হাতে ১১ উইকেট নিয়েছেন সাকিব।
এর আগে বাছাই পর্বের তিন ম্যাচ পর ও সুপার টুয়েলভের বাংলাদেশের প্রথম ম্যাচের পর পিঠের পুরোনো ইনজুরির কারণে আসর থেকে ছিটকে পড়েন মোহাম্মদ সাইফুদ্দিন। তার বদলি হিসেবে স্কোয়াডে সুযোগ পান রুবেল হোসেন।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments