রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। যেকারণে জরুরি মুহুর্তে উন্নত চিকিৎসার জন্য রোগী স্থানান্তরে ভোগান্তিতে পড়ছেন স্বজনরা। এরইমধ্যে সরকারি অ্যাম্বুলেন্স না পেয়ে এক রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
উজিরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হানিফ হাওলাদার জানিয়েছেন, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে তার অসুস্থ্য স্ত্রী আলেয়া বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকেরা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ প্রদান করেন। কিন্তু চালক না থাকায় সরকারি অ্যাম্বুলেন্স না পেয়ে হাসপাতালেই আলেয়া বেগমের মৃত্যু হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ৫০ শয্যা বিশিষ্ট এ স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স চালক গত পহেলা সেপ্টেম্বর অবসরে যাওয়ার পর থেকে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ রয়েছে। সেই থেকে হাসপাতালের নতুন ভবনের গ্যারেজে পরে রয়েছে হাসপাতালের একমাত্র অ্যাম্বুলেন্সটি। ফলে জরুরি রোগী পরিবহনে স্বজনদের বেসরকারি অ্যাম্বুলেন্সের ওপর নির্ভর করতে হচ্ছে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বরিশালের প্রতিটি উপজেলা হাসপাতালের সামনে রোগী পরিবহন করা প্রাইভেট অ্যাম্বুলেন্স চালকরা সিন্ডিকেট করে রোগীদের কাছ থেকে সরকারি অ্যাম্বুলেন্সের ভাড়ার চেয়ে তারা দুই থেকে তিনগুন বাড়তি ভাড়া আদায় করছেন। এ প্রসঙ্গে উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. নাজমুস সাকিব বলেন, অ্যাম্বুলেন্স চালক গত পহেলা সেপ্টেম্বর অবসরে যাওয়ায় সেবা বন্ধ রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের একাধিকবার লিখিতভাবে জানানো হলেও এখনও ফলপ্রসূ কোনো ব্যবস্থা পাওয়া যায়নি। এছাড়া হাসপাতালের আরও অনেক গুরুত্বপূর্ণ পদ শূন্য রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজা জানিয়েছেন, দ্রুত একজন অ্যাম্বুলেন্স চালকের জন্য জেলা সিভিল সার্জনকে অবহিত করা হয়েছে।
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
আনিছ আহমেদ(শেরপুর )প্রতিনিধিঃ ঝিনাইগাতীতে শ্যালো ইঞ্জিনচালিত ভ্রাম্যমাণ ধান মাড়াইকল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হোসাইন আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।রবিবার ( ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূ ...
সব মন্তব্য
No Comments