ডেস্ক রিপোর্ট : এতদিন বিদেশ থেকে বাংলাদেশে আসার পর বিমানবন্দর ও স্থলবন্দরে ইমিগ্রেশনের আগে হাতে লিখে যাত্রীদের পূরণ করতে হতো হেলথ ডিক্লারেশন ফরম। সেই ফরম জমা দিতে লাইনে দাঁড়িয়ে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। এই দুর্ভোগ কমাতে এখন থেকে দেশে আসার ৩ দিন আগেই অনলাইনে স্বাস্থ্যগত তথ্যের ফরম পূরণের ব্যবস্থা করেছে স্বাস্থ্য অধিদফতর। এ নিয়ম চালু করতে স্বাস্থ্য অধিদফতর ইতোমধ্যে সংশ্লিষ্ট বন্দর কর্তৃপক্ষগুলোকে চিঠি দিয়েছে। শিগগিরই এ সংক্রান্ত আদেশ জারি করবে বন্দর কর্তৃপক্ষ।
জানা গেছে, স্বাস্থ্য অধিদফতর গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানকে চিঠি দিয়ে অনলাইনে হেলথ ডিক্লারেশন ফরম পূরণ সংক্রান্ত পদ্ধতি বাস্তবায়ন করতে চিঠি দেয়।
বিভিন্ন দেশে করোনা মহামারির শুরু থেকেই ভ্রমণকারীদের স্বাস্থ্যগত তথ্য সংগ্রহে অনলাইনে সংগ্রহের পদ্ধতি চালু হয়। তবে বাংলাদেশে অনলাইনে এ তথ্য সংগ্রহের পদ্ধতি এবারই প্রথম চালু হচ্ছে।
স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাজমুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, বিদেশ থেকে আসা যাত্রীদের বিমানবন্দরে হাতে লিখে হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করে হেলথ ডেস্কে জমা দিতে হয়। এতে যাত্রীদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এ সমস্যা নিরসনে অনলাইনে হেলথ ডিক্লারেশন ফরম পূরণের ব্যবস্থা করা হয়েছে। যাত্রীদের দেশে আসার ৩ দিন আগেই হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করতে হবে। স্বাস্থ্য অধিদফতরের http://health declaration.dghs.gov.bd এই ওয়েব লিংকে গিয়ে ফরম পূরণ করতে হবে। ফরমটি পূরণ করার পর কিউআর কোড যুক্ত হেলথ কার্ড আসবে, সেটি প্রিন্ট করে কিংবা সফট কপি নিজের কাছে রাখতে হবে। বোর্ডিংয়ের সময় যাত্রীর হেলথ কার্ড আছে কিনা এয়ারলাইন্স কর্তৃপক্ষ তা যাচাই করবে। দেশে আসার পর বিমানবন্দরে কিউআর কোড যুক্ত হেলথ কার্ড দেখাতে হবে যাত্রীকে।
জানা গেছে, স্বাস্থ্য অধিদফতরের এই পদ্ধতি বিমানবন্দরে বাস্তবায়নের জন্য কাজ করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে এ পদ্ধতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনিযুক্ত নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। দ্রুত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।-আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির ...
পিরোজপুর অফিস: যুক্তরাজ্যের কেন্টের রামসগেট শহরের মেয়র পদে টানা পঞ্চমবার নির্বাচিত হয়ে নতুন রেকর্ড গড়েছেন পিরোজপুরের পুত্রবধূ রৌশন আরা দোলন। বুধবার ৬ মে স্থানীয় সময় সন্ধ্যায় কাউন্সিলরদের বার্ষিক সভায় ...
স্টাফ রিপোর্টার: লেবাননের বৈরুতে বিমান হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া বাংলাদেশি নারী কর্মী দিপালী আক্তারের মরদেহ দেশে ফিরেছে।বৃহস্পতিবার রাত ১১টা ১৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্ল ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবৈধভাবে অবস্থান করা বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চেয়েছে ভারত। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল এ তথ্য জানান। ...
সব মন্তব্য
No Comments