স্টাফ রিপোর্টার: বৈষম্যবিরোধী আন্দোলনের সময় জুবায়ের হাসান ইউসুফ নামে এক শিক্ষাথীকে হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন অভিনেত্রী শমী কায়সার।
সোমবার (১১ আগষ্ট) হাইকোর্ট থেকে এ জামিন আদেশ পেয়েছেন তিনি।
চলতি বছরের ৯ এপ্রিল শমী কায়সারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় জুবায়ের হাসান ইউসুফ নামে এক শিক্ষাথীকে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
ওই মামলায় ৫ নভেম্বর দিবাগত রাতে রাজধানীর উত্তরা বাসা থেকে অভিনেত্রী শমী কায়সারকে গ্রেফতার করে উত্তরা থানা পুলিশ।
শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের মেয়ে শমী কায়সার আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সদস্য।
স্টাফ রিপোর্টার: মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির একদিন পরই আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি।বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) দুপুরে শুনানি শেষে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীর হাওড়ঘেরা জনপদ বল্লী গ্রামে জন্ম তাঁর। শৈশব-কৈশোর কেটেছে হাওড়ের প্রকৃতি, মানুষের জীবনযাপন ও লোকজ সংস্কৃতির আবহে। সেই শেকড়ের টান আর সংগীতের প্রতি গভীর ভালোবাস ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য নৌকা বাইচকে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয় বরিশালের উজিরপুর। ঢাকঢোলের বাদ্য, বৈঠার ছন্দ আর লাখো দর্শকের উচ্ছ্বাসে শনিবার (৩১ অক্টোবর) মুখরিত হয় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থ ...
সব মন্তব্য
No Comments