পিরোজপুর অফিস: পিরোজপুরের নাজিরপুর উপজেলায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে একই ইউনিয়নের বিএনপির এক নেতার বিরুদ্ধে।বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার ৪ নম্বর দীর্ঘা ইউনিয়নের গোবর্ধন আনন্দমঠ এলাকায় এ ঘটনা ঘটে। আহত সঞ্জয় বেপারী (৪৮) দীর্ঘা ইউনিয়নের বাসিন্দা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। তিনি গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় উদ্ধার হয়ে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। আহত সঞ্জয় বেপারীর অভিযোগ, তিনি রাতে গোবর্ধন আনন্দমঠ প্রাঙ্গণে কীর্তন শুনতে যান। পরে মেলার মাঠে চা পান করতে গেলে মাঠের এক পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় একই ইউনিয়নের ঠুটাখালী গ্রামের বাসিন্দা সন্তোষ বিশ্বাস (কালা) তার ওপর অতর্কিত হামলা চালান। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে অভিযুক্ত সন্তোষ বিশ্বাস অভিযোগ অস্বীকার করে বলেন, বরং সঞ্জয় বেপারীই তার ওপর হামলা চালিয়েছেন। নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এম রিয়াজ উদ্দিন ফরাজী বলেন, সঞ্জয় বেপারী দীর্ঘদিন ধরে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। ঘটনার পেছনে পূর্ব বিরোধ থাকতে পারে বলে জানা গেছে, তবে সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তিনি আরও জানান, বিষয়টি উপজেলা বিএনপির আহ্বায়ককে অবহিত করা হয়েছে এবং ভুক্তভোগীকে আইনগত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments