ডেস্ক রিপোর্ট : গুরুত্বপূর্ণ ট্রেজারি এবং কর্পোরেট ব্যাংকিং ক্লায়েন্টদের জন্য ‘ইকোনমি, মার্কেটস ও ডেরিভেটিভস’ শীর্ষক একটি সেশনের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। অনুষ্ঠানে দেশের শীর্ষ কর্পোরেট হাউজ-গুলোর ২০০ জনেরও বেশি চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
৪ জুন, ২০২৪ ঢাকার একটি স্থানীয় হোটেলে আয়োজিত সেশনটিতে গ্রাহকদেরকে শুভেচ্ছা জানান ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ট্রেজারি অ্যান্ড এফআই মোঃ শাহীন ইকবাল, সিএফএ।
অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)-এর এক্সিকিউটিভ ডিরেক্টর ড. আহসান এইচ মনসুর। তিনি বৈশ্বিক এবং স্থানীয় অর্থনীতির সাথে সম্পর্কিত বিভিন্ন গুরুতর সমস্যা নিয়ে আলোচনা করেন।
ড. মনসুর বলেন যে, কেন্দ্রীয় ব্যাংক-এর সাম্প্রতিক পদক্ষেপের কারণে এবং বর্তমান বাজার শক্তির ওপর ভিত্তি করে, মার্কিন ডলারের বিপরীতে টাকার মূল্যের সমন্বয় করা হয়েছে। তিনি বাজারের সুদের হার বিবেচনা করে কর্পোরেটগুলোর বৈদেশিক মুদ্রার ঋণ বেছে নেওয়ার ওপর জোর দেন। এটি উভয়পক্ষের জন্য লাভজনক হবে কেননা, ক্লায়েন্টরা ব্যাপকভাবে উপকৃত হবে এবং ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে ঘাটতি কমাতেও সাহায্য করবে এই প্রক্রিয়া। তিনি আরো বলেন যে, বাজারের এই চ্যালেঞ্জিং পরিস্থিতিতে ব্যাংকগুলোর উচিত কর্পোরেট ক্লায়েন্টদেরকে সহায়তা অব্যাহত রাখা।
ইকোনমিক আউটলুক এবং ডেরিভেটিভ সল্যুশনের ওপর একটি সেশন পরিচালনা করেন মোঃ শাহীন ইকবাল, সিএফএ। তিনি স্থানীয় ও বৈশ্বিক বাজারের বর্তমান চ্যালেঞ্জ ও সুযোগের বিষয়গুলো তুলে ধরেন। সুদের হার এবং বিনিময় হারের পরিস্থিতি নিয়েও সেখানে আলোচনা করা হয়েছে। পাশাপাশি, বাজারের সাম্প্রতিক অস্থিরতার আলোকে হেজিং কৌশলগুলোর গুরুত্ব তুলে ধরা হয়েছে। এছাড়াও তিনি ফরোয়ার্ড, ফিউচার, বিকল্প, সুদ এবং ক্রস-কারেন্সি সোয়াপ বিষয়ক দারুণ একটি আলোচনা উপস্থাপন করেছেন।
নানা ধরনের বিষয় নিয়ে অংশগ্রহণকারীরা বক্তাদের সাথে একটি প্রাণবন্ত আলোচনায় যুক্ত হয়েছিলেন।
ডেস্ক রিপোর্ট: দেশে ‘অনার ৬০০এস’ বিক্রি শুরু করেছে স্মার্টফোন ও গ্যাজেট বিক্রেতা প্রতিষ্ঠান ড্যাজল। অনার বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে প্রতিষ্ঠানটি বাংলাদেশে স্মার্টফোনটির একমাত্র বিক্রেতা হ ...
স্টাফ রিপোর্টার: পোশাকশিল্পে চলমান শ্রমিক আন্দোলন ও অস্থিরতার কারণে দেশের রপ্তানি আয়ের বৃহত্তম অংশ ক্ষতির সম্মুখীন হচ্ছে। সেই ধারাবাহিকতায় স্ট্যান্ডার্ড গ্রুপ বড় ধরনের ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হ ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ৯২৩ টা ...
স্টাফ রিপোর্টার: তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।বুধবার ০৫ নভেম্বর, ২০২৬ বাজুস স্ট্যান্ডিং ক ...
সব মন্তব্য
No Comments