স্টাফ রিপোটার: ২০, ২৪ ও ২৫ জুলাই তিনদিন ব্যাপী ‘জাতীয় নৃত্যনাট্য উৎসব’ আয়োজন আপজ সমাপ্ত হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি'র আয়োজনে ২০ জুলাই সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন হয় । আজ ২৫ জুলাই অনুষ্ঠিত হলো তার সমাপনী আয়োজন। পূর্বের মত সমাপনী দিনেও অনুষ্ঠানের সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো। মায়ার খেলা, মেহের নেগার এবং রঙ্গিলা নায়ের মাঝি সহ মোট তিনটি নৃত্যনাট্য মঞ্চস্থ হয়। বিকাল ৫টায় লুবনা মরিয়ম পরিচালিত ও সাধনা নৃতদলের পরিবেশনায় ‘মায়ার খেলা’; নিলুফার ওয়াহিদ পাপড়ি পরিচালিত ও নান্দনিক নৃত্য সংগঠনের পরিবেশনায় ‘মেহের নেগার’ এবং এনামুল হক বাচ্চু পরিচালিত ও নৃত্যবিহার এর পরিবেশনায় পরিবেশিত হয় নৃত্যনাট্য ‘রঙ্গিলা নায়ের মাঝি’।
স্টাফ রিপোর্টার: মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির একদিন পরই আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি।বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) দুপুরে শুনানি শেষে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীর হাওড়ঘেরা জনপদ বল্লী গ্রামে জন্ম তাঁর। শৈশব-কৈশোর কেটেছে হাওড়ের প্রকৃতি, মানুষের জীবনযাপন ও লোকজ সংস্কৃতির আবহে। সেই শেকড়ের টান আর সংগীতের প্রতি গভীর ভালোবাস ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য নৌকা বাইচকে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয় বরিশালের উজিরপুর। ঢাকঢোলের বাদ্য, বৈঠার ছন্দ আর লাখো দর্শকের উচ্ছ্বাসে শনিবার (৩১ অক্টোবর) মুখরিত হয় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থ ...
সব মন্তব্য
No Comments