জাকির হোসেন আজাদী: ওয়েব ফিল্ম শেষ চিঠি'তে অভিনয় প্রশংসায় ভাসছেন নতুন প্রজন্মের প্রতিশ্রুতিশীল প্রতিভাবান অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। গতকাল এ বিষয়ে তাঁর সঙ্গে কথা হয়। তিনি বলেন, শেষ চিঠিতে অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসা পাচ্ছি। আমি আবেগাপ্লুত। আজ আমিও আমার পরিবারকে সঙ্গে নিয়ে এই মাত্র ছবিটি দেখে উঠলাম। আমার খালামনি ( ক্যামেলিয়া নিশান) সঙ্গে আছেন। তাঁর কাছে অনুভূতি শোনেন।
সে সময় ক্যামেলিয়া নিশান বলেন, "গতকাল চরকি এ্যাপে মুক্তি পেয়েছে আমার ভাগনি, আমাদের কন্যা, দিঘীর ওয়েব ফিল্ম "শেষ চিঠি "। ইতোমধ্যেই দিঘীর অভিনয়ের ভূয়সী প্রশংসিত হচ্ছে। সাড়া পড়েছে মিডিয়া এবং দিঘীর ভক্ত অনুরাগীদের মধ্যে। অনেকেই দিঘীর এই নতুনভাবে আগমনে আশার আলো দেখতে পাচ্ছেন একজন প্রতিভাবান অভিনেত্রী হিসেবে।'
তিনি আরও বলেন, " সামনে আসছে ওর আলোচিত সিনেমা জাতির পিতার বায়োপিক "বঙ্গবন্ধু"। বছর দুই আগে করোনা পরিস্থিতিতে ভয়াবহ অবস্থায় যখন কেউ সিনেমা বানাতে আগ্রহী ছিলেন না তখন দেশের বরেন্য প্রবীন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু স্যারের "তুমি আছো তুমি নেই " ও সেলিম খানের "টুঙ্গিপাড়ার মিয়া ভাই "সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় দিঘীর। শেষ চিঠি দিঘীর তৃতীয় চলচ্চিত্র। "
পূর্বে এক সঙ্গে সিনেমা দেখা প্রসঙ্গে তিনি বলেন, "আজ আমার বাসায় দিঘী নিজে এসে চরকি এ্যাপ ডাউনলোড করে দিয়েছে শেষ চিঠি দেখবো বলে। দিঘীর সাথে হলে বসে ওর অভিনিত ছোট বেলার অনেক মুভি দেখেছি। কিন্তু ও তখন এতো ছোট ছিলো যে তখন কোনো অনুভূতি কাজ করেনি। বরং হলে সিনেমা দেখাটা ওর কাছে শাস্তি স্বরুপ ছিলো। "
দীঘির অভিনয়ে মুগ্ধ হয়ে তিনি বলেন, "আজ আমার বাসায় আমাদের সাথে বসে মুভিটা দেখতে গিয়ে দিঘীর সাথে বার বার আমিও আবেগে আপ্লূত হয়ে যাচ্ছিলাম। কান্না ও করেছি শেষ দৃশ্যে। বার বার চোখ ভিজে যাচ্ছিলো। দিঘী আমার ভাগনী বলে নয়। এতো ভালো, এতো ক্লাসি অভিনয় করেছে যে গর্বে বুক টা ভরে গেছে।'
দীঘির বিষয়ে তিনি আরও বলেন, "তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া শিশু শিল্পী দিঘী। ওর রক্তে রয়েছে অভিনয়। বাবা সুব্রত একজন শক্তিমান অভিনেতা। মা দোয়েল ও ভালো খ্যাতিমান অভিনেত্রি ছিলেন। অনেক আগের দেখা আমার মেজো আপু দোয়েল অভিনিত বরেন্য চলচিত্র নির্মাতা চাষি নজরুল ইসলামের "চন্দ্রনাথ" সিনেমার সেই সরযুকে মনে পড়ে গেলো। '
পরিচালকের প্রশংসা করে তিনি বলেন, ""দিঘী"কে দেখতেও ওর মায়ের মতোই সুন্দরী আর স্নিগ্ধ লেগেছে। এই দিঘীকেই আমরা এতোদিন মনে, মনে খুঁজছিলাম। পানি, যে পাত্রে ধারন করবেন সে খানেই তার রুপ ধারন করবে। শিল্পীরাও তাই কাঁদা মাটির মতো। যাকে যে ভাবে গড়বে সেভাবেই তার সৃষ্টি হবে। ভালো পরিচালের হাতে পরলে সে তার বেস্ট টাই দিবে অবশ্যই।'
মুভিটি সম্পর্কে তিনি আরও বলেন, " তরুন পরিচালক সুমন ধরের "শেষ চিঠি " সময়োপোযোগি, পারিবারিক সামাজিক গল্প নির্ভর, একটি সুন্দর ভালো মানের সিনেমা। মুভির গল্প, গান, সিনেমাটোগ্রাফি, প্রত্যেকটি শিল্পীর অনবদ্য অভিনয় বিশেষ করে অভিনেত্রী সাবেরী আলম, নায়ক ইয়াস রোহান এর অভিনয় মনে দাগ কাটার মতো। পরিবারের সবাই বসে একসাথে দেখার মতো পারিবারিক একটা সিনেমা শেষ চিঠি।"
সব শেষে দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, " আশা রইল আপনারা ও সবাই মুভিটি দেখবেন। আর আমাদের মামনির জন্য দোয়া করবেন। দোয়া করি, আরও কিছু ভালো কাজ দিয়ে তুমি সামনে এগিয়ে যাও দিঘু মনি। অনেক সাফল্য অর্জন করো।তোমার জন্য দোয়া ও শুভকামনা রইল "মা"।'
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং মানুষের দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা ও মনোজগৎ নির্মাণের একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। তিনি বলেন ...
ডেস্ক রিপোর্ট: মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে চলে আসা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা নিয়ে এবার মুখ খুললেন চিত্রনায়িকা মৌসুমী। এর আগে একই ইস্যুতে কড়া প্রতিবাদ জানিয়েছিলেন তার স্বামী ও অভিনেতা ওমর সানী। গত ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণে অনুদান ও দুটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন গবেষক ও নির্মাতা আহমেদ তাহসিন শামস। সম্প্রতি তাঁর প্রামাণ্যচিত্র ‘দ্য ওয়াটার রিডার্স’ যুক্তরাষ্ট্রের ‘ল ...
সব মন্তব্য
No Comments