স্টাফ রিপোটার: আপিল বোর্ডের সিদ্ধান্তে অভিনেত্রী নিপুণ আক্তার শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।আজ ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় নির্বাচিত জায়েদ খানের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণ পেয়ে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। এ পদে আর কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিপুণকে জয়ী ঘোষণা করে আপিল বোর্ড।
নিপুণের এই জয়ে এফডিসিতে দেখা গেছে উৎসবের আমেজ। চলচ্চিত্রের নানা সংগঠনের নেতাকর্মী ও সদস্যরা নিপুণকে অভিনন্দন জানান।
নিপুণ তার প্রতিক্রিয়ায় বলেন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন বিষয়ে সম্মানিত আপিল বোর্ডের সিদ্ধান্তে আমাকে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করায় আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।কৃতজ্ঞতা জানাচ্ছি প্রেস মিডিয়া সহ চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল সংগঠনের প্রত্যেকটি মানুষকে যারা আমার এই পথ চলায় পাশে দাড়িয়ে শক্তি ও সাহস দিয়ে ঋনি করেছেন। পাশাপাশি সবাইকে মতানৈক্য ভুলে একতাবদ্ধভাবে হাতে-হাত রেখে কাজ করে যাওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা সবাই মিলে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে বর্তমান সঙ্কট থেকে মুক্ত করে অপার সম্ভাবনার পথে নিয়ে যাবো, ইনশাআল্লাহ।
১৯৮৪ সালে প্রথম নির্বাচন থেকে এই সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন যথাক্রমে টানা তিনবার আহমেদ শরীফ, এরপর ইলিয়াস কাঞ্চন, মাহমুদ কলি, মাহবুব খান গুঁই, মাহমুদ কলি, টানা দুবার মিজু আহমেদ, ডিপজল, মান্না, রুবেল, মিশা সওদাগর, অমিত হাসান এবং সর্বশেষ টানা দুবার জায়েদ খান।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments