ডেস্ক রিপোর্ট: বাংলা গানের কিংবদন্তি নচিকেতা চক্রবর্তী, যিনি পৃথিবীজুড়ে বাংলা ভাষাভাষি মানুষের মন কেড়ে নিয়েছেন অনেক আগেই। সেই নচিকেতা আসলেন বাংলাদেশে গাইতে। তবে, এবার অন্যরকম গানে-আয়োজনে।
বাংলা গানের হাওয়া বদলের কারিগর তাপসের কথা, সুর ও সংগীতায়োজনে নতুন গানে কণ্ঠ দিলেন তিনি। ২৮ ফেব্রুয়ারি গান-গল্প আড্ডার মাঝেই গানের রেকর্ডিং অনুষ্ঠিত হয়। গানটিতে ব্যবহৃত হয়েছে নচিকেতার একটি কবিতাও।
নচিকেতাকে পেয়ে দারুণ উচ্ছ্বসিত তাপস। অন্যদিকে তাপসের সঙ্গে গান-আড্ডায় মেতে উঠেছেন নচিকেতাও।
তিনি বলেন, “আমি আসার আগে তাপসের উইন্ড অব চেঞ্জ-এর কাজগুলো দেখেছি। আমি অভিভুত। বাংলা ভাষার গানগুলোকে নতুন করে প্রাণ দিয়েছে সে। সাক্ষাতে এসে মনে হয়েছে- অনেক শিল্পীর সাথেই সঙ্গত করেছি, থেকেওছি কিন্তু তাপসের মতো এরকম এনার্জিটিক লোক আমি ৪৫ বছর আগে দেখেছিলাম। ৪৫ বছর আগে যাকে দেখেছিলেন তাকে দেখেছিলাম আয়নায় (নিজেকে)। তারপর এই ছেলেটাকে দেখছি।”
গানটি প্রসঙ্গে তিনি বলেন, “এরই মধ্যে একটা গান তৈরি হয়েছে। গানটার মধ্যে আমার একটা কবিতাও গেল। আমি যে ধরণের গান সচরাচর গেয়ে থাকি এ গানটা সেরকম নয়। এ গানটা একদম অন্যরকম। গানটা আপনাদের শুনতে হবে। ”
তাপস বলেন, “স্বপ্নটা সত্যি হচ্ছে। আমি নচিকেতার দারুণ ভক্ত। তার গান বাংলা গানকে সমৃদ্ধ করেছে, আমার মতো বহু তাপসকে এমনকি যারা বাংলা গানকে ভালোবাসে তাদেরকে হয়তো বাঁচিয়ে রেখেছে তাঁর গানের একটি কথা। নচিকেতাকে পেয়ে কে কী করেছে জানি না, আমি কী করতে চাই তা আসলে কাজের মধ্য দিয়েই প্রকাশিত হোক। তিনি যদি আমার গানকে গ্রহণ করেন, তাহলে একসঙ্গে আরও অনেক কিছু করার প্রত্যাশা রাখছি। ”
গানবাংলা সূত্রে জানা যায়, নচিকেতার কণ্ঠে এক বা একাধিক গানের এই নতুন চমক খুব শিগগিরই মিউজিক ভিডিও আকারে প্রকাশ হতে যাচ্ছে টিএম রেকর্ডসের ব্যানারে।
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং মানুষের দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা ও মনোজগৎ নির্মাণের একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। তিনি বলেন ...
ডেস্ক রিপোর্ট: মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে চলে আসা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা নিয়ে এবার মুখ খুললেন চিত্রনায়িকা মৌসুমী। এর আগে একই ইস্যুতে কড়া প্রতিবাদ জানিয়েছিলেন তার স্বামী ও অভিনেতা ওমর সানী। গত ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণে অনুদান ও দুটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন গবেষক ও নির্মাতা আহমেদ তাহসিন শামস। সম্প্রতি তাঁর প্রামাণ্যচিত্র ‘দ্য ওয়াটার রিডার্স’ যুক্তরাষ্ট্রের ‘ল ...
সব মন্তব্য
No Comments