সাতক্ষীরা প্রতিনিধি: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের বাজার তদারকি টিম বুধবার ( ১২মার্চ ) বিকাল ৩টায় তালার সুজনসাহা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স রনি স্টোর (কৃষি কীটনাশক ও সার সাব ডিলার) কে জরিমানা করে।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ সাকিবুর রহমান বাবলা, ক্যাব সদস্য মোঃ হাসানুজ্জামান ও সাতক্ষীরা জেলা পুলিশের একটি ফোর্সের সহায়তায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন'০৯ বাস্তবায়নে বাজার উক্ত বাজার পরিদর্শন করেন ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার মেহেদী হাসান।
পরিদর্শনকালে সিনজেন্টা কোম্পানির নকল কীটনাশক ও সরকারি নির্ধারিত মূল্যে অধিক দামে সার বিক্রয়ের অভিযোগে মেসার্স রনি স্টোরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর ৪০ ধারা লংঘনে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করে।
এছাড়া উপস্থিত বাজার কমিটির সাধারণ সম্পাদক, অন্যান্য ব্যবসায়ী ও সাধারণের মাঝে সচেতনতামূলক প্রচারাভিযান করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments