ডেস্ক রিপোর্ট: ১৪ জুন সকাল ৮টা থেকে ১৫ জুন সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ৩ জন ও নিশ্চিত ১ জনসহ মোট ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম। একই সময়ে সারাদেশে নতুন করে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ৯৭২ জন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৪ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৬৭ হাজার ৮৭৮ জন। ১৫ মার্চ ২০২৬ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ হাজার ৯২৩ জনে, এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৩৮৭ জন এবং সুস্থ হয়েছেন ৭১ হাজার ৪৬৭ জন। এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৫৬৩ জন ও নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর হাম প্রতিরোধে টিকা নেওয়া এবং জ্বর-কাশির সঙ্গে শরীরে লালচে দানা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে, যা এ বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন, যা এ বছর এ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে সন্দেহজনক হামে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৫৭ জন।সোমবার (৭ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ১৫৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিতভাবে হামে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৮ জন হাম রোগী শনাক্ত হ ...
সব মন্তব্য
No Comments