মাহবুবুর রহমান : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সভা শেষে নির্বাচন কমিশন নিয়ে গণমাধ্যমের সামনে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, নব নিযুক্ত নির্বাচন কমিশন হচ্ছে, আওয়ামী লীগ সমর্থিত আমলা নির্ভর নির্বাচন কমিশন। এসময় তিনি বলেন, এই নির্বাচন কমিশন সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবে বলে যথেষ্ট সন্দেহ আছে। তাদের কার্যক্রমের উপর নির্ভর করবে তারা কতোটা নিরপেক্ষ।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু বলেন, বিএনপি ও আওয়ামী লীগ কেউই নিরপেক্ষ নির্বাচন করতে পারেনি। আওয়ামী লীগ জিতলে বিএনপি বলে নির্বাচন সুষ্ঠু হয়নি আবার বিএনপি জিতলে আওয়ামী লীগ বলে নির্বাচন সুষ্ঠু হয়নি। তিনি বলেন, জাতীয় পার্টি সব সময় বলে আসছে বাংলাদেশে কেয়ারটেকার সরকারের অধীনেও নির্বাচন সুষ্ঠু হয় না। গেলো ত্রিশ বছরে আওয়ামী লীগ ও বিএনপিই প্রমাণ করেছে কেয়ারটেকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না। তিনি বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আনুপাতিক হারে নির্বাচন পদ্ধতির বিকল্প নেই। শুধু আনুপাতিক হারে নির্বাচন পদ্ধতিতে নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য একে অপরকে বিশ্বাস করতে হবে এবং সকলকে সহযোগিতা করতে হবে। রাজনৈকি দলগুলো যদি একমত না হয় তাহলে কখনোই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না।
এসময় জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু আরো বলেন, বর্তমান নির্বাচন কমিশন আইন অনুযায়ী নির্বাচনকালীন সময়ে প্রজাতন্ত্রের কর্মচারীরা নির্বাচন কমিশনের অধিনে কাজ করবেন। তারা নির্বাচন কমিশনের আদেশ শুনতে বাধ্য। কিন্তু, না শুনলে কি হবে সে বিষয়ে কিছুই বলা হয়নি। আমাদের দাবি ছিলো নির্বাচনকালীন সময়ে কমিশনের কথা কেউ না শুনলে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নিতে পারে সেই ক্ষমতা দিয়ে একটি আইন করতে হবে। সেই আইন সরকার করেনি। নির্বাচন কমিশনকে ক্ষমতা দিয়ে একটি আইন করলে যদি কমিশনের সদিচ্ছা থাকে তাহলে হয়তো সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে। এছাড়া সুষ্ঠু নির্বাচন দূরুহ বিষয়।
অপর এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টি মহাসচিব বলেন, জাতীয় পার্টি নির্বাচনমুখী দল, নির্বাচনের বাকি আরো দুই বছর। তাই নির্বাচনের আগে আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নেবো আমরা নির্বাচনে যাবো কিনা।
এর আগে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ের বনানী মিলনায়তনে বেলা ১১টায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি’র সভাপতিত্বে পার্টির প্রেসিডিয়ামের সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তৃতা করেন জাতীয় পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি, কো- চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অ্যাড. সালমা ইসলাম এমপি, বিরোধ দলীয় চীফ হুইপ ও প্রেসিডিয়াম সদস্য মোঃ মসিউর রহমান রাঙ্গা এমপি, প্রেসিডিয়াম সদস্য মোঃ আবুল কাশেম, হাফিজ উদ্দিন আহমেদ, গোলাম কিবরিয়া টিপু এমপি, এডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফকরুল ইমাম এমপি, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, হাবিবুর রহমান, মিঃ সুনীল শুভরায়, এস এম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, মাহমুদুল ইসলাম চৌধুরী, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, এ. টি. ইউ. তাজ রহমান, সোলায়মান আলম শেঠ, নাসরিন জাহান রতনা এমপি, আব্দুর রশীদ সরকার, আলহাজ্ব শফিকুল ইসলাম সেন্টু, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, লেঃ জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, মোঃ মিজানুর রহমান, নাজমা আখতার এমপি, আব্দুস সাত্তার মিয়া, আলমগীর সিকদার লোটন, মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল এমপি, লিয়াকত হোসেন খোকা এমপি, নাছির উদ্দিন মাহ্মুদ, মোঃ জহিরুল ইসলাম জহির, ক্কারী মোঃ হাবিবুল্লাহ বেলালী।
ডেস্ক রিপোর্ট: বিশিষ্ট মার্কসবাদী তাত্ত্বিক, রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা কমরেড হায়দার আকবর খান রনোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২৪ সালের ১১ মে রাত ২টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বা ...
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১০০টি উপজেলা পরিষদ ও পৌরসভায় চেয়ারম্যান ও মেয়র পদের প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার, ১০ মে দলের কে ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পল্টন শাখার সম্পাদক রফিজুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সহ-সম্পাদক রবিউল ইসলাম রবির সঞ্চলনায় রাজধানীর পুরান পল্টন মোড়ে হামে তিনশতাধিক শিশুর মর্মান্তিক মৃত্যু ...
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অন্যায়ভাবে দুই বাংলাদেশিকে নিহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জ ...
সব মন্তব্য
No Comments