স্টাফ রিপোর্টার: বিদেশিদের সঙ্গে মিলে সরকার পতনের ষড়যন্ত্র করছে বিএনপি এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেন, আন্দোলনের নামে আগুন সন্ত্রাস করলে বিএনপির নেতাকর্মীকে ঘর থেকে বের হতে দেওয়া হবে না। মানুষের জীবন নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। সোমবার সকালে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ১৭ মে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আয়োজিত ‘আলোচনা সভা, দৃষ্টি প্রতিবন্ধি, বাক প্রতিবন্ধি, শ্রবণ প্রতিবন্ধি ও শারীরিক প্রতিবন্ধিদের মাঝে শাড়ী, লুঙ্গি, হুইল চেয়ার ও সাদা ছড়ি বিতরণ’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বিএনপি মিডিয়া নির্ভর দল। মিথ্যাবাদীর দল। কথায় কথায় তারা মিথ্যা কথা বলে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেনা তারা। তারা এখন জনগণকে বিভ্রান্ত করছে। বিদেশিদের সঙ্গে সন্ধি করে এখন তারা সরকার পতনের ষড়যন্ত্র করছে। কিন্তু বিভ্রান্তি ছড়িয়ে কোনো লাভ হবে না। বিএনপির সব ষড়যন্ত্র দেশের জনগণ রুখে দেবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর এই সদস্য। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন উন্নয়ন সূচকে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। জননেত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয়, বাস্তবে রূপ নিয়েছে। বিশ্বনেতারা শেখ হাসিনার কাছে উন্নয়নের জাদু কী তা জানতে চান। শেখ হাসিনা বিশ্বনেতাদের জানিয়েছেন, তাঁর উন্নয়নের জাদু দেশপ্রেম। তিনি বলেন, শেখ হাসিনা দেশের গ্রামগুলোকে শহর করছেন। শেখ হাসিনা তাঁর বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতোই সাহসী। দেশকে উন্নয়নের মহাসড়কে পৌঁছে দিয়েছেন। এ উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিলের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির, ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করীম রেজা প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: বিশিষ্ট মার্কসবাদী তাত্ত্বিক, রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা কমরেড হায়দার আকবর খান রনোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২৪ সালের ১১ মে রাত ২টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বা ...
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১০০টি উপজেলা পরিষদ ও পৌরসভায় চেয়ারম্যান ও মেয়র পদের প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার, ১০ মে দলের কে ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পল্টন শাখার সম্পাদক রফিজুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সহ-সম্পাদক রবিউল ইসলাম রবির সঞ্চলনায় রাজধানীর পুরান পল্টন মোড়ে হামে তিনশতাধিক শিশুর মর্মান্তিক মৃত্যু ...
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অন্যায়ভাবে দুই বাংলাদেশিকে নিহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জ ...
সব মন্তব্য
No Comments