ইতালী প্রতিনিধি: ইতালির রোমে নতুন প্রজন্মের মাঝে বাংলার ইতিহাস ও সংস্কৃতিকে ছড়িয়ে দিতে ‘বাংলা ইনস্টিটিউট অব ইতালি’ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে রোমের ব্যবসায়িক প্রাণকেন্দ্র ভিত্তোরিওয়ার কাছে ভিয়া কন্তে ভেরদে স্কুল কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্কুল কমিটির দায়িত্বশীল ব্যক্তিত্ব নোমান চোধূরী ও আশিকুর রহমানের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, রোমে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ইতালী আওয়ামী লীগের আসন্ন সম্মেলন গঠিত প্রধান নির্বাচন কমিশন এবং সর্ব ইউরোপ আওয়ামীলীগ নেতা কে, এম লোকমান হোসেন, বাংলাদেশ সমিতির বর্তমান সভাপতি আফতাব বেপারি, ইতালি আওয়ামী লীগ নেতা এবংAEBA যুগ্ন মহাসচিব এম এ রব মিন্টু, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম বাবু, র মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি স্বপন হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম বাতেন, বিশিষ্ট ব্যবসায়ী হেলাল হোসেন
এর আগে প্রধান অতিথি হিসেবে ফিতাকেটে স্কুলটির উদ্বোধন করেন রোমে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত শামীম আহসানের পক্ষে প্রথম সচিব সাইফুল ইসলাম।
বিশেষ প্রতিনিধি, জেদ্দা: সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ বাংলাদেশি। শনিবার (৭ নভেম্বর) ভোররাতে মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে মহাসড়কে এই ভ ...
আন্তর্জাতিক ডেস্ক: মরিশাসের প্লেইন-দে-পাপাই এলাকায় কন্টেইনার দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। গত বুধবার (৪ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার পর দেশ ...
স্টাফ রিপোর্টার: সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার পরিস্থিতিতে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে পরিস্থিতি পর্যালোচনার পর আগামী ২১ অক্টোবর থেকে ...
স্টাফ রিপোর্টার: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদে অনৈতিক কাজের অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বুধ ...
সব মন্তব্য
No Comments