ডেস্ক রিপোর্ট: লঘুচাপের বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আবহাওয়াবিদ আফরোজা সুলতানা এতথ্য জানিয়েছেন।
এতে বলা হয়, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ
বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
ঢাকায় বাতাসের গতি ও দিক : দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় (১০-১৫) কি.মি.। সকাল ০৬ টা’য় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৮০%
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৬ টা ২০ মিনিটে। এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৫ টা ৩৭ মিনিটে।
মোংলা থেকে মোঃ নূর আলম: হরিণ শিকারিদের ফাঁদ থেকে উদ্ধার হওয়া সেই বাঘটি দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় চিকিৎসা শেষে অবশেষে তার আবাসস্থল সুন্দরবনে ফিরে গেছে। ১২ জুলাই রোববার দুপুরে সুন্দরবনের আন্ধারমানি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি এবং আন্তর্জাতিক জনসংখ্যা ও উন্নয়ন সম্মেলন আইসিপিডির অঙ্গীকার বাস্তবায়নে জাত ...
স্টাফ রিপোর্টার: টানা বৃষ্টিতে রাজধানী ঢাকার প্রধান সড়কসহ অলিগলি পানিতে তলিয়ে গেছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে শুরু হওয়া বৃষ্টি প্রায় ২ ঘণ্টা মুষলধারে চলে। এ সময়ে ঢাকায় ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্পিকার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রবিবার, ১২ জুলা ...
সব মন্তব্য
No Comments