আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুররে নকলা উপজেলার পেট্রোল পাম্প ও পেট্রোলিয়ামজাত পদার্থের খুচরা বিক্রয়কারী প্রতিষ্ঠানসমূহে সার্বিক কার্যক্রম মনিটরিংয়ের লক্ষ্যে ৯ মার্চ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ভোক্তা অধিকার আইনে ৪টি মামলায় ৭,০০০ টাকা এবং সড়ক পরিবহন আইনে ১টি মামলায় ১,০০০ টাকা জরিমানা করা হয়।
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া ও তেতুলতলা বাজারে পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে স্যানিটারি ইন্সপেক্টরের সহযোগিতায় বাজার মনিটরিং করা হয়। বাজারে আগত দুধ বিক্রেতাদের দুধ ল্যাক্টোমিটার দিয়ে পরীক্ষা করা হয় এবং ইফতার সামগ্রী বিক্রয়কারী দোকানসমূহ পরিদর্শন করা হয়।
পাইকুড়া বাজারে এক দুধ বিক্রেতার ২.৫ লিটার দুধে পানিমিশ্রণ পাওয়ায় তা উপস্থিত ৫ জন ভিক্ষুকের মাঝে ১/২ লিটার করে বিতরণ করা হয়। তেতুলতলা বাজারে আরেক দুধ বিক্রেতার ১ লিটার দুধে প্রায় ২৫০ মিলি পানি মেশানো পাওয়ায় তাকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয় এবং উপস্থিত সবার সামনে ১ লিটার দুধের দামে ১.২৫ লিটার দুধ বিক্রির নির্দেশনা প্রদান করা হয়।
জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম ও মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে, জানিয়েছেন জেলা প্রশাসন।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে নেওয়া প ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরে তালাকপ্রাপ্ত এক নারীকে ধর্ষণের মামলায় আসলাম হোসেন (৩০) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্ ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
সব মন্তব্য
No Comments