শাহ আলম ডাকুয়া: একই শব্দের বহুবিদ ব্যবহার বাংলা ভাষায় স্বাভাবিক বিষয়। বরিশালের উজিরপুর উপজেলা থেকে কথ্যভাষায় ব্যবহৃত একটি শব্দ নিয়ে আলোচনা করা হচ্ছে।
শব্দ : ম্যালা বা মেলা
উজিরপুরের বিভিন্ন গ্রামের মানুষের সঙ্গে কথা বলে তাদের মুখের উচ্চারণ ও ব্যবহারের উপর ভিত্ত করে "মেলা" শব্দটির প্রয়োগ দেখানো হলো।
এখানের অধিবাসীরা "ম্যালা" উচ্চারণ করতেই স্বাচ্ছন্দ্য বোধ করে।
১. ম্যালা= বৈশাখী মেলা। "ধামসরের করিমদ্দির ম্যালা বইছে, যাবিনি তোরা?" এখানে বৈশাখী মেলার কথা বলা হয়েছে।
২. ম্যালা=ছড়িয়ে দেয়া। "এই হোনছো? তর পোলারে কুডাগুলা ম্যালতে কইয়া গ্যাছিলাম। ম্যালা দেছেনি?
এখানে স্তূপ করা খড় শুকানোর জন্য বিছিয়ে রাখার কথা বলা হয়েছে।
৩. ম্যালা= নিক্ষেপ। " উগোইরতলার ঝুন নাহোইলগুলা ম্যালা মাইর্যা উডানে হালা। দেহি কয়জোরা অয়। আডে লইয়া যামুনি।"
"এই ইডের টুকরাডা ম্যালা মার তো? দেহি কদ্দূর নিতে পারোস"।
৪. ম্যালা=অনেক। "এ খোনদে ম্যালা সইশ্যা অইবো মনে অয়। বিস্টিডা পাইছে ভালোমতো।"
৫. ম্যালা= মুক্ত, ছেড়ে রাখা। "অই আবুইল্যা, গরুডা যে ম্যালা দেছো, দেখছো মুংগুলা (মুগডাল) খাইয়া হালাইতাছে"
৬. ম্যালা=রওনা করা। " তুই এ্যাহোনো ম্যালা করোসনাই, লঞ্চটা পাবিনা কইলাম?"
৭. ম্যালা=খোলা। "দরজাডা ম্যালা রাখছো, চোরটোর ঢুকলে বুঝবিনে।" "দরজাডা ম্যাইল্যা রাহিস, মোর আইতে রাইত অইবো"।
এখানে বর্ণিত বাক্যগুলো উজিরপুর জনপদের মানুষের মুখ থেকে শুনে সংগ্রহ করা হয়েছে।
সংগ্রহকারী: শাহ আলম ডাকুয়া/২০২৪
স্টাফ রিপোর্টার: পূর্ণিমা এক সময়ের হার্টথ্রব নায়িকা। মান্না, রিয়াজ এবং শাকিব খানের সঙ্গে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। পূর্ণিমা চ্যানেল আইতে বিভিন্ন সময়ে এসেছেন। কিন্তু সে আসাটা ছিল একেবারেই সাদামাট ...
ডেস্ক রিপোর্ট: ইউকে আর্টস কাউন্সিলের অর্থায়নে বাংলাদেশি আর্টিস্ট ডেভেলপমেন্ট এজেন্সি-বাডার সার্বিক তত্ত্বাবধানে ক্রিয়েটিভ আর্টিস্টস কমিশনের জন্য বিভিন্ন মাধ্যমের মোট ছয়জন শিল্পীকে বিজয়ী ঘোষণা করা হয়ে ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার ভ ...
স্টাফ রিপোর্টার: মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেছেন আদালত। মঙ্গলবার ২৩ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবে ...
সব মন্তব্য
No Comments