খুলনা, কয়রায় প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষ্যে বেসরকারি ঋণদানকারী সংস্থা আশা’র স্বাস্থ্য সেবাকেন্দ্র গিলাবাড়ি ব্রাঞ্চের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সহস্রাধিক রোগীকে সেবা প্রদান করা হয়েছে।
বুধবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়রার গিলাবাড়ি আশা'র ব্রাঞ্চে এই ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আশার গিলাবাড়ি ব্রাঞ্চের সিনিয়র ম্যানেজার আব্দুর সবুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহনেওয়াজ শিকারি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট শিক্ষা অনুরাগী মাস্টার কফিল উদ্দিন। বক্তব্য রাখেন আশা গিলা বাড়ি ব্রাঞ্চের সহকারী ব্রাঞ্চ ম্যানেজার সোহেল রানা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আশা গিলা বাড়ি স্বাস্থ্যসেবা কেন্দ্রের হেল্থ ইনচার্জ তন্ময় দাস।
আশার ফ্রি স্বাস্থ্য সেবাকেন্দ্রের মেডিকেল ক্যাম্পে এলাকার শিশু, দরিদ্র, দিনমজুর ও খেটে খাওয়া মানুষের নানা ধরনের রোগ,ডায়বেটিস পরীক্ষা ও শারীরিক সমস্যায় সহস্রাধিক রোগীকে ফিজিওথেরাপিসহ ফ্রি চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স ও মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীর দীর্ঘদিনের জনবল সংকট কাটাতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে দ্রুত এক লাখ নতুন স ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। মৃত্যু হওয়া রোগী সন্দেহজনক হামে আক্রান্ত ছিলেন। একই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারে ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘন্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১ জন এবং সন্দেহজনক হামে ৪ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম ও ইমার্জেন্সি অপারেশন ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক মৃত্যু হয়েছে ৩ জনের। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট মৃত্যু ৩ জন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।স্ ...
সব মন্তব্য
No Comments