সিলেট অফিস: সিলেট সফরের অংশ হিসেবে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর পবিত্র মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।
বুধবার (২১ জানুয়ারি) রাতে তিনি প্রথমে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গণে প্রবেশ করেন। রাত আনুমানিক ৯টা ১৬ মিনিটে মাজারে পৌঁছালে সেখানে উপস্থিত দলীয় নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় স্লোগান ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মাজার এলাকা।
জিয়ারত শেষে তারেক রহমান মোনাজাতে অংশ নেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। পরে তিনি হজরত শাহপরান (রহ.)-এর মাজারও জিয়ারত করেন।
তার আগমনে মাজার চত্বরে এক ধরনের উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
স্টাফ রিপোর্টার: স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য ঘিরে জাতীয় সংসদে ব্যাপক হট্টগোল হয়েছে। বিএনপি সরকারের সমালোচনা করে বক্তব্য দিলে সরকারি দলের সদস্যরা হইচই-হট্টগোল করে প্রতিবাদ জানান। এ স ...
ডেস্ক রিপোর্ট: বিশ্ব পরিমণ্ডলে এককেন্দ্রিক আধিপত্য ও যুদ্ধের অবসান ঘটিয়ে সকল রাষ্ট্রের সমঅধিকার, মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করার সময় এসেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিশ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
সব মন্তব্য
No Comments