ডেস্ক রিপোর্ট: দেশের নারী ক্রিকেটে দীর্ঘদিন ধরে চলে আসা বৈষম্যের অবসান ঘটতে চলেছে। প্রশংসনীয় এক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নারী ক্রিকেটারদের দৈনিক ভাতা ও ট্যুর ফি ছেলেদের সমান করার সিদ্ধান্ত নিয়েছে। বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন। নতুন এই সিদ্ধান্ত কার্যকর হলে নারী ক্রিকেটাররা পুরুষ ক্রিকেটারদের সমান আর্থিক সুবিধা পাবেন। বর্তমানে মিরাজ-শান্তরা বিদেশে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে গেলে দৈনিক ভাতা ও ট্যুর ফি মিলিয়ে (৭৫ + ৪০ ডলার) মোট ১১৫ ডলার পান। সেখানে নিগার সুলতানা জ্যোতিদের এখন পর্যন্ত সাকল্যে দেওয়া হচ্ছিল ৭৫ ডলার। বিসিবির নারী বিভাগ জানিয়েছে, সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাবেক সহসভাপতি নাজমুল আবেদীন ফাহিম সবশেষ বোর্ড সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments