স্টাফ রিপোর্টার: ভারতে আটক ৯০ জন বাংলাদেশী জেলে এবং বাংলাদেশে আটক ৯৫ জন ভারতীয় জেলে অবশেষে প্রত্যাবর্তন সম্পন্ন হয়েছে। রোববার (৫ জানুয়ারি) দুপুরে পশ্চিমাঞ্চলীয় অঅন্তর্জাতিক জলসীমায় এ হন্থান্তর করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় এতথ্য জানিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ কোস্ট গার্ড ভারতীয় কোস্ট গার্ডের কাছে থেকে ৯০ জন বাংলাদেশী জেলে গ্রহণ করেন। এবং ভারতীয় কোস্ট গার্ড ৯৫ জন ভারতীয় জেলেকে বাংলাদেশী পোস্ট গার্ডের কাছ থেকে গ্রহণ করেন। এসময় আটক জাহাজ বিনিময় সম্পন্ন হয়েছে।
দুটি মাছ ধরার বাংলাদেশী জাহাজ 'এফভি লায়লা-২ ও এফভি মেঘনা-৫ ফেরত দেওয়া হয়। একই সময় ভারতীয় ছয়টি মাছ ধরার নৌকা ফেরত দেওয়া হয়।
এসময় পররাষ্ট্র মন্ত্রণালয়, মৎস অধিদপ্তর ও বর্ডার গার্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: ইতালির মেস্ত্রেতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রবাসী কর্মীদের বিরুদ্ধে। ৮৩তম ভেনিস আন্তর্ ...
ডেস্ক রিপোর্ট: বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা এই সুবিধার সাধারণ আওতার বাইরে পড়েছেন। ফল ...
প্রবাসী ডেস্ক: আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বুধবার মন্ত্রিসভার ...
সব মন্তব্য
No Comments