জাতীয় সংসদ নির্বাচন
স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাসদের ‘মই’ প্রতীকে ১১ জন কেন্দ্রীয় নেতাসহ মোট ৪১ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার ( ৩০ ডিসেম্বর ২০২৫) দলের পক্ষে মাঈন উদ্দিন চৌধুরী এক সংবাদ সংবাদ বিজ্ঞপ্তি এতথ্য জানিয়েছেন।
এলাকা ভিত্তিক তালিকা-
১. বাসদ কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড আব্দুল কুদ্দুস (রংপুর-৩), ২. কমরেড জনার্দন দত্ত নান্টু (খুলনা-৩), ৩. কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ (জয়পুরহাট-১), ৪. কমরেড প্রকৌশলী শম্পা বসু (মাগুরা-১), ৫. কমরেড ডা, মনীষা চক্রবর্ত্তী (বরিশাল-৫), ৬. কমরেড খালেকুজ্জামান লিপন (ঢাকা-১৩), ৭. কমরেড আবু নাঈম খান বিপ্লব (নারায়ণগঞ্জ-৫), ৮. কমরেড আল কাদেরী জয় (চট্টগ্রাম-১১), ৯. কমরেড আসাদুল ইসলাম (ঝিনাইদহ-২), ১০. কমরেড দিলরুবা নূরী (বগুড়া-৬), ১১. কমরেড কিবরিয়া হোসেন (দিনাজপুর-৩), ১২. কমরেড শেখ মো. আব্দুল খালেক (কুড়িগ্রাম-৪), ১৩. কমরেড মমিনুল ইসলাম (রংপুর-৫), ১৪. কমরেড এড. আনোয়ার হোসেন (সিরাজগঞ্জ-৬), ১৫. কমরেড মাসুদ আহমেদ (কিশেরগঞ্জ-১), ১৬. কমরেড এড. আব্দুল কাইয়ুম (গাজীপুর-২), ১৭. কমরেড জাকির হোসেন (ঢাকা-৪), ১৮. কমরেড সেলিম মাহমুদ (নারায়ণগঞ্জ-৪), ১৯. কমরেড মজিবুর রহমান ফরিদ (হবিগঞ্জ-৪), ২০. কমরেড মিলন মন্ডল (লক্ষ¥ীপুর-৪), ২১. কমরেড মালেক মনসুর (ফেনী-৩), ২২. কমরেড এড. আব্দুল হাকিম (দিনাজপুর-৬), ২৩. কমরেড কালিপদ সরকার (নওগাঁ-৩), ২৪. কমরেড আব্দুল্লাহ আল মামুন (সিরাজগঞ্জ-২), ২৫. কমরেড এড. মীর নাজমুল ইসলাম শাহীন (কুষ্টিয়া-৩), ২৬. কমরেড ইমরান খান (যশোর-২), ২৭. কমরেড এড. তারিকুল ইসলাম (বরিশাল-২), ২৮. কমরেড আশিকুল ইসলাম পিয়াল (গাজীপুর-৩), ২৯. কমরেড কামরুন্নাহার সাথী (কুমিল্লা-৬), ৩০. কমরেড আশরাফ চিশতি (কুমিল্লা-৮), ৩১. কমরেড লোকমান আহমেদ (হবিগঞ্জ-২), ৩২. কমরেড এড. আবুল হাসান (মৌলভীবাজার-৪), ৩৩. কমরেড প্রণব জ্যোতি পাল (সিলেট-১), ৩৪. কমরেড বিল্লাল হোসেন (লক্ষ¥ীপুর-১), ৩৫. বাসদ সমর্থিত প্রার্থী সৈয়দ হারুন (ঢাকা-১৮), ৩৬. ওবায়দুল্লাহ (মুন্সিগঞ্জ-২), ৩৭. সোলায়মান চৌধুরী (চট্টগ্রাম-৬), ৩৮. আমিনুল ইসলাম (পাপন মুন্সি) (মাদারীপুর-৩), ৩৯. আজমল জিহাদ (বরিশাল-৩), ৪০. মজিবুর হাওলাদার (ঢাকা-৩), ৪১. সৈয়দ নাজেশ আফরোজ নয়ন (বরগুনা-২)।
বাসদের সাধারণ সম্পাদক ও দলের মনোনয়ন বোর্ড-এর চেয়ারম্যান কমরেড বজলুর রশীদ ফিরোজ এক বিবৃতিতে বলেন, মনোনয়নপত্র জমা হলেও এখনও পর্যন্ত সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে জনমনে শংকা রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও অস্থিতিশীল। অবৈধ অস্ত্র উদ্ধারে তেমন অগ্রগতি নাই।
বিবৃতিতে তিনি নির্বাচনে টাকার খেলা, পেশি শক্তি, সাম্প্রদায়িকতা-আঞ্চলিকতা ও প্রশাসনিক কারসাজিমুক্তভাবে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পল্টন শাখার সম্পাদক রফিজুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সহ-সম্পাদক রবিউল ইসলাম রবির সঞ্চলনায় রাজধানীর পুরান পল্টন মোড়ে হামে তিনশতাধিক শিশুর মর্মান্তিক মৃত্যু ...
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অন্যায়ভাবে দুই বাংলাদেশিকে নিহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জ ...
স্টাফ রিপোর্টার: বর্তমান জাতীয় সংসদকে সংবিধান সংস্কার পরিষদে রূপান্তরের বিষয়ে আশাবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।শনিবার সকালে রাজধানীর গুলশ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন।তিনি বলেন, ‘দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকারের পক্ষে সফল হওয়া স ...
সব মন্তব্য
No Comments