স্টাফ রিপোটার : রঙতুলির আঁচড়ে তার বাঙালিত্বের জয়গান। কবি ও চিত্রশিল্পী রবিউল হকের ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তার ৭৫টি এমন চিত্রকর্মের প্রদর্শনী উদ্বোধন হয়েছে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায়।
শনিবার দুপুরে তথ্য ও সম্প্রচার সচিব মোঃ মকবুল হোসেনের প্রধান আতিথ্যে জাতিসত্তার কবি ও বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা অতিথিদের সাথে নিয়ে চিত্রশালা গ্যালারিতে মঙ্গলদীপ জ্বেলে ও পুষ্পবন্ধন উন্মোচন করে সপ্তাহব্যাপী এ প্রদর্শনী উদ্বোধন করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি সচিব মো: মকবুল হোসেন চিত্রশিল্পী রবিউল হককে বহুমুখী প্রতিভার অধিকারী বর্ণনা করে বলেন, ৭৫ বছর বয়সে তার ৭৫ চিত্রকর্ম প্রদর্শনী তরুণদের জন্য যেমন শিক্ষণীয়, তেমনি অগ্রজ সমাজের জন্য অনেক বড় অনুপ্রেরণা।
কবি মুহম্মদ নূরুল হুদা উদ্বোধকের বক্তৃতায় বলেন, শিল্প ও তারুণ্য বয়সকে অতিক্রম করে যে সৃষ্টিশীল কাজের জন্ম দেয়, তাতেই এগিয়ে চলে সভ্যতা। এ প্রদর্শনী তারই এক অনন্য নজীর।
কুষ্টিয়ার কুমারখালীতে ১৯৪৬ সালে জন্মগ্রহণকারী কবি ও চিত্রশিল্পী রবিউল হক তাকে সদা অনুপ্রাণিত করার জন্য বাংলাদেশ রাইটার্স ক্লাব ও তার সকল শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান।
কবি শ্যামসুন্দর সিকদারের সভাপতিত্বে সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি গোলাম কুদ্দুছ, শিল্পীদের মধ্যে আব্দুস শাকুর শাহ, জাহিদ মুস্তাফা, সামছুল আলম আজাদ, কিরীটি রঞ্জন বিশ্বাস ও রাইটার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সানাউল হক এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে এবং শুক্র ও শনিবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি উন্মুক্ত। প্রতিদিন বিকেল ৫টায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। ১১ ডিসেম্বর শনিবার বিকেলে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রদর্শনীর ইতি টানবেন।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments