২০০৯ বিধি সংশোধন করল কেন্দ্র
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তানের কোনো নাগরিক ভারতের নাগরিকত্ব পেতে চাইলে এখন থেকে তাঁকে নিজ দেশের পাসপোর্টের বর্তমান অবস্থা জানাতে হবে। এ সংক্রান্ত একটি লিখিত ঘোষণাপত্রও জমা দিতে হবে বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। ২০০৯ সালের নাগরিকত্ব বিধি সংশোধন করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ভারতের নাগরিক হতে চাওয়া কোনো বাংলাদেশি, পাকিস্তানি বা আফগানের কাছে নিজ দেশের বৈধ কিংবা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট থাকা চলবে না। যদি আবেদনকারীর কাছে বৈধ পাসপোর্ট থাকে, তাহলে পাসপোর্টের নম্বর, ইস্যুর তারিখ ও মেয়াদসহ সব তথ্য দিতে হবে। পাশাপাশি লিখিতভাবে অঙ্গীকার করতে হবে যে, নাগরিকত্ব পাওয়ার ১৫ দিনের মধ্যে বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টটি ডাক বিভাগের সংশ্লিষ্ট সিনিয়র সুপার বা সুপারের কাছে জমা দেবেন।
২০০৯ সালের নাগরিকত্ব বিধিতে নতুন একটি অনুচ্ছেদ যুক্ত করে এই পরিবর্তন আনা হয়েছে। কেন্দ্র জানিয়েছে, এই অনুচ্ছেদটি বিধিমালার ১সি তফসিলের পরে যুক্ত হবে। উল্লেখ্য, ১সি তফসিলটি ভারতের নাগরিকত্ব পেতে আগ্রহী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের জন্য প্রযোজ্য।
এর আগে ২০১৯ সালে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) জারি করেছিল কেন্দ্র। ওই আইনে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ভারতে আসা নথিপত্রহীন অমুসলিম অভিবাসীদের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া সহজ করা হয়। এবার ২০০৯ সালের বিধি সংশোধন করে পাসপোর্ট সংক্রান্ত ঘোষণাপত্র বাধ্যতামূলক করা হলো।
ডেস্ক রিপোর্ট: ইতালির মেস্ত্রেতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রবাসী কর্মীদের বিরুদ্ধে। ৮৩তম ভেনিস আন্তর্ ...
ডেস্ক রিপোর্ট: বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা এই সুবিধার সাধারণ আওতার বাইরে পড়েছেন। ফল ...
প্রবাসী ডেস্ক: আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বুধবার মন্ত্রিসভার ...
সব মন্তব্য
No Comments