ডেস্ক রিপোর্ট: জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১২ আগস্ট ২০২৫ মঙ্গলবার এক বিবৃতিতে রংপুরের তারাগঞ্জ উপজেলায় মব সৃষ্টি করে রূপলাল ও প্রদীপ লাল কে পিটিয়ে নির্মমভাবে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের সম্মুখীন করার দাবি করেছে। জাসদের বিবৃতিতে বলা হয়, তারাগঞ্জের এই মব সৃষ্টি করে হিন্দু সম্প্রদায়ের দুইজন গরীব মানুষকে হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এই ঘটনা দেশে হিন্দু সম্প্রদায়ের উপর চলমান পদ্ধতিগত নির্যাতনের অংশ। হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, নির্যাতন, হত্যার ঘটনাগুলোর কোনো বিচার না হওয়ায় হিন্দু নির্যাতন বিচারহীন পদ্ধতিগত নির্যাতনে পরিণত হয়েছে। জাসদ দেশে হিন্দু সম্প্রদায়ের উপর পদ্ধতিগত নির্যাতন বন্ধে অসাম্প্রদায়িক রাজনৈতিক দল ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ রাজনৈতিক অবস্থান গ্রহণের আহবান জানান।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments