ডেস্ক রিপোর্ট: টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর শুরু হতে আর বেশি সময় নেই। এর আগেই পাকিস্তানের জার্সি নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান লড়াই দেখতে মুখিয়ে ক্রিকেটপ্রেমীরা। এরই মধ্যে উত্তেজনা ছড়াচ্ছে মাঠের বাইরের ঘটনা।
এই মৌসুমের টি-টোয়েন্টি বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে হলেও আয়োজক হিসেবে থাকছে ভারতই। করোনা মহামারির কারণে নিজেদের দেশে বিশ্বকাপ আয়োজন করতে পারছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। উল্লেখ্য, দলগুলো বিশ্বকাপে অংশ নেয় বিশেষ ডিজাইনের জার্সি পরে। আর জার্সিতে আয়োজক দেশের নাম থাকা বাধ্যতামূলক। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সেই নিয়ম মানেনি।
এই ধরনের ভুল সামনে আসার পর বিশ্বজুড়ে পাকিস্তানের এই কাণ্ডে নিন্দার ঝড় শুরু হয়। অনেকে পাকিস্তানের এই কাণ্ড দেখে বিরক্তি প্রকাশ করে। নতুন দল নেদারল্যান্ডস পর্যন্ত তাদের জার্সিতে বিশ্বকাপের লোগোতে ভারতের নাম লিখেছে। সেখানে পাকিস্তানের মত এক পুরনো ক্রিকেট খেলিয়ে দেশ কী ভাবে এই ভুল করল তা নিয়ে প্রশ্ন তোলেন ক্রিকেটপ্রেমীরা।
পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ জার্সি এখনো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়নি। তবে এই ভুল নিয়ে এখনও পর্যন্ত ICC বা PCB-র পক্ষ থেকে কিছু জানানো হয়নি। ২৪ অক্টোবর ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করবে পাকিস্তান। দুই দেশের মধ্যে কূটনৈতিক সমস্যার কারণে দীর্ঘদিন দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। ফলে ICC-র টুর্নামেন্টের মুখোমুখি হয় দুই দেশ। কিন্তু বিশ্বকাপে এখনও পর্যন্ত ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপে গ্রুপ স্তরে ও ফাইনালে দুবার পাকিস্তানকে হারায় ভারত। ফলে এবার সেই ধারা বজায় রাখতে মরিয়া কোহলিরা।-আমাদের সময়.কম
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
সব মন্তব্য
No Comments