ডেস্ক রিপোর্ট: ঐতিহাসিক টেষ্ট ম্যাচে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ দলের ক্রিকেটাররা দেশে ফিরছেন।গতরাতে দুইভাগে দেশে ফিরেন টাইগারবাহিনী।
বিমানবন্দরে ফুলদিয়ে বরন করেন বিবিসির পরিচালক ও কর্মকর্তারা।
ক্রিকেটারদের এক গ্রুপ করাচি থেকে দুবাই হয়ে বুধবার রাত ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান। আর এক গ্রুপ করাচি থেকে দোহা হয়ে রাত সোয়া দুইটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান।
তবে দুই গ্রুপে ক্রিকেটাররা দেশে ফিরলেও সাকিব ফিরেননি। সাকিব করাচি ছেড়ে দুবাই হয়ে লন্ডনে গিয়েছেন।আগামী ৯ সেপ্টেম্বর থেকে সারের হয়ে সমারসেটের বিপক্ষে টন্টনের ম্যাচ খেলেবেন সাকিব।একটি মাত্র ম্যাচ খেলে সাকিব চলে যাবেন ভারতে।আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বেন বাংলাদেশ টেস্ট স্কোয়ারের সদস্যরা।
ভারতের বিপক্ষে ১৯ সেপ্টেম্বর ও ২৭ সেপ্টেম্বর দুটি টেস্ট এবং ৬,৯ ও ১২ অক্টোবর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন বাংলাদেশ।
সিলেট অফিস: ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকে দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন তাওহিদ হৃদয়। তাঁর রেকর্ডগড়া ইনিংসে ভর ...
স্টাফ রিপোর্টার: সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচের ৬৯ মিনিটে জয়সূচক গোলটি করেন ম ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগালের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানান ৪১ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন ২৯ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে জাতীয় সংসদ সদস্য ইশরাক হোসেনকে। কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন মাহফুজ হাসান। জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত ...
সব মন্তব্য
No Comments