ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক কিশোরের ধর্ম অবমাননার অভিযোগ তুলে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের আলদাদপুর গ্রামের হিন্দুপল্লীতে পুলিশের উপস্থিতিতে সংঘবদ্ধ সাম্প্রদায়িক গোষ্ঠীর পরিকল্পিত হামলা, ভাঙচুর, লুটপাট ও নির্যাতনের তীব্র নিন্দা জানিয়েছেন।
আজ ২৯ জুলাই ২০২৫, এক বিবৃতিতে সিপিবির নেতৃবৃন্দ বলেছেন, জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা-নির্যাতন এখন সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থার মধ্যে রংপুরে সংখ্যালঘুদের টার্গেট করে ধর্মান্ধ সাম্প্রদায়িক গোষ্ঠীর এই হামলা সারাদেশে মানুষের মনে আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। অভিযুক্ত কিশোর গ্রেপ্তার হওয়ার পরও হামলার ঘটনা ঘটেছে। অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার কারণে মানুষের নিরাপত্তাহীনতা ও অসহায়ত্ব বাড়ছে। সংখ্যালঘু নির্যাতন কেবল আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয় নয়, এটা রাজনৈতিক সংকটের অংশ।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেছেন, অতীতেও এ ধরনের সংগঠিত হামলার ঘটনা ঘটেছে। কিন্তু কোনো হামলারই যথার্থ বিচার হয়নি। উপরন্তু কোনো কোনো ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর রাষ্ট্রীয় নিপীড়ন চলেছে। ফ্যাসিস্ট হাসিনার পতনের মধ্য দিয়ে মানুষ হামলা-নির্যাতন-নিপীড়ন ও সাম্প্রদায়িকতামুক্ত নতুন দেশের স্বপ্ন দেখেছিল। কিন্তু হাসিনার পতনের পরও নিপীড়নের ব্যবস্থা বহাল আছে। উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী ক্রমশ বেপরোয়া হয়ে উঠছে। সরকার চব্বিশের গণ-অভ্যুত্থানের আকাক্সক্ষায় দেশ পরিচালনায় ব্যর্থ হচ্ছে। চব্বিশের গণ-অভ্যুত্থানের অর্জন সরকারের ব্যর্থতার কারণে বিসর্জন হতে পারে না।
সিপিবির নেতৃবৃন্দ আরও বলেন, একটি গোষ্ঠী কার্যত চব্বিশের আকাক্সক্ষার বিপরীতে দাঁড়িয়ে দেশকে অস্থিতিশীলতা ও সাম্প্রদায়িক বিভাজনের দিকে নিয়ে যেতে চায়। এর ফলে পরাজিত ফ্যাসিস্ট শক্তি পুনর্বাসিত হওয়ার সম্ভাবনা তৈরি হবে। এদের সম্পর্কে সকলকে সতর্ক থাকতে হবে। সব ধরনের বৈষম্য, শোষণ, নিপীড়ন, নির্যাতন ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। প্রায় দেড় সহস্রাধিক মানুষের রক্তে রঞ্জিত চব্বিশের স্বপ্ন বাস্তবায়ন আমাদের অঙ্গীকার।
বিবৃতিতে নেতৃবৃন্দ রংপুরে সংখ্যালঘুদের ওপর হামলার সঙ্গে জড়িত এবং এর নেপথ্যের ‘নায়ক’দের বিরুদ্ধে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একইসঙ্গে নেতৃবৃন্দ সংখ্যালঘুদের নিরাপত্তা বিধানে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ, আক্রান্তদের ক্ষতিপূরণ প্রদান এবং উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে প্রতিহত করার জন্য সরকারের প্রতি দাবি জানান।
ডেস্ক রিপোর্ট: বিশিষ্ট মার্কসবাদী তাত্ত্বিক, রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা কমরেড হায়দার আকবর খান রনোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২৪ সালের ১১ মে রাত ২টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বা ...
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১০০টি উপজেলা পরিষদ ও পৌরসভায় চেয়ারম্যান ও মেয়র পদের প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার, ১০ মে দলের কে ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পল্টন শাখার সম্পাদক রফিজুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সহ-সম্পাদক রবিউল ইসলাম রবির সঞ্চলনায় রাজধানীর পুরান পল্টন মোড়ে হামে তিনশতাধিক শিশুর মর্মান্তিক মৃত্যু ...
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অন্যায়ভাবে দুই বাংলাদেশিকে নিহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জ ...
সব মন্তব্য
No Comments