স্টাফ রিপোটার: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার জনগণের আস্থা থেকে অনেক দুরে সরে গেছে। বিরোধীদলহীন একদলীয় শাসনই এই সরকারের টিকে থাকা একমাত্র ভরসা। তাই দেশকে বিরোধীদলহীন করার জন্য সরকার তাদের সন্ত্রাসী বাহিনী ও সরকারী যন্ত্রকে লাগামহীনভাবে ব্যবহার করছে।
বুধবার রাতে বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে বিএনপি মহাসচিব গত কয়েকদিন যাবৎ ফেনীর পরশুরাম উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র সন্ত্রাসীরা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও মারপিট করে আসছে বলে অভিযোগ করেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে সন্ত্রাসীরা ফেনীর পরশুরাম পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিসফাকুস সামাদ রনি’র ওপর হামলা এবং তার ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাট চালায়। এধরণের ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল।
তিনি বলেন, জনগণের কাছে জবাবদিহিতা নেই বলেই ক্ষমতাসীন গোষ্ঠী আধিপত্য বজায় রাখতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন সহ বিরোধী নেতাকর্মীদের রক্তে হাত রঞ্জিত করছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান এবং বাড়ীঘরে প্রতিনিয়ত হামলা চালাচ্ছে। গত কয়েকদিন যাবৎ ফেনীর পরশুরাম উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র সন্ত্রাসীদের দ্বারা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, মারধর তারই নির্মম ধারাবাহিকতা।
ফখরুল বলেন, সরকারের ভয়াবহ দুঃশাসন মোকাবেলার লক্ষ্যে দলমত নির্বিশেষে সকলকে এই মূহুর্তে ঐক্যবদ্ধ হয়ে কর্তৃত্ববাদী একদলীয় শাসনের অবসান ঘটাতে হবে। নইলে এদেশ থেকে দুর্দিন কখনো দুরিভূত হবে না।
বিএনপি মহাসচিব অবিলম্বে ফেনীর পরশুরামে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়ীঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাটকারী ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
ডেস্ক রিপোর্ট: বিশিষ্ট মার্কসবাদী তাত্ত্বিক, রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা কমরেড হায়দার আকবর খান রনোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২৪ সালের ১১ মে রাত ২টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বা ...
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১০০টি উপজেলা পরিষদ ও পৌরসভায় চেয়ারম্যান ও মেয়র পদের প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার, ১০ মে দলের কে ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পল্টন শাখার সম্পাদক রফিজুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সহ-সম্পাদক রবিউল ইসলাম রবির সঞ্চলনায় রাজধানীর পুরান পল্টন মোড়ে হামে তিনশতাধিক শিশুর মর্মান্তিক মৃত্যু ...
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অন্যায়ভাবে দুই বাংলাদেশিকে নিহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জ ...
সব মন্তব্য
No Comments