নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে আটোয়ারীতে জরিমানা সহ গাড়ি আটক করেছে পুলিশ। বিনা প্রয়োজনে গাড়ি রাস্তায় বের করার অভিযোগে আটক করা হয়। চলামন লকডাউন ২য় দিন উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন নিরলস কাজ করছে। লকডাউন ২য় দিন যানবাহন চলাচল নিষেধাকা সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শনিবার সকাল উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পুলিশ উপজেলার বিভিন্ন সড়ক ও হাট-বাজারে টহল ব্যবস্থা জোরদার করেছে। সেই সাথে উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনায় মাঠে কাজ করছে।
লকডাউন অমান্যকারী ব্যক্তিগণকে ভ্রাম্যমান আদালত করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের সামসুজ্জামান । সহযোগিতা করেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন সহ পুলিশ সদস্যের একটি দল অভিযান পরিচালনা করেন।
অপরদিকে রাস্তায় পাওয়া ইজিবাইক রাস্তায় চলাচল করা সহ অহেতুক ঘোরাফেরায় সংক্রমন রোগ ছড়ানোর অপরাধে চালক সহ ৯টি মোটর সাইকেল ও ইজিবাইক গাড়িকে ৫০০টাকা করে জরিমানা করেন এবং ২টি মাইক্রবাস থানায় আটক করা হয়।
এই সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের সামসুজ্জামান বলেন, শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিধিনিষেধ ভঙ্গ করায় ৫ হাজার ২৩০ টাকা জরিমানা করা হয়।
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
সব মন্তব্য
No Comments