ডেস্ক রিপোর্ট: গত ঈদে গরুর দাম ছিলো ৫৫ থেকে ৬০ হাজার টাকা। এবার বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ হাজার টাকায়। ক্রেতার উপস্থিতি আছে কিন্তু বিক্রি কম। বিক্রেতারা বলছেন, করোনার সময় প্রতিটি পশুর পেছনে খাবারসহ আনুসঙ্গিক যে খরচ তাতে দাম বেড়ে গেছে।
গাবতলীর হাটে গরু কিনতে আসা একাধিক ক্রেতা বলেন, গতবার ৮০ হাজার টাকায় যে গরু কিনেছি তা এবার ১ লাখ ১০ হাজার টাকার কমে দেবে না। শেষ মহুতে আবার আসবো। শুধু এখানে না অস্থায়ী হাটগুলোতে একই অবস্থা।
হাজারীবাগ এলাকার ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি মাঠ-সংলগ্ন উন্মুক্ত এলাকা, পোস্তগোলা, মেরাদিয়া বাজার-সংলগ্ন আশপাশের খালি জায়গা, আফতাব নগর (ইস্টার্ন হাউজিং) ব্লক-ই, এফ, জি, এইচ, সেকশন ১ ও ২-এর খালি জায়গা ঘুরে এরকম চিত্র দেখা গেছে।
আফতাব নগর হাটের ইজারাদার জানান, বিপুল কোরবানির পশু দেখা গেলেও বেচা-বিক্রি এখনো শুরু হয়নি। আমাদের এখানে শর্ত অনুযায়ী হাটে মাস্ক, সাবান, জীবাণুমুক্তকরণ সামগ্রীর ব্যবস্থা থাকছে।
হাটে বেশকিছু ব্যাপারীর সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর পশুর বাজার চড়া দাম নিয়ে শুরু হয়েছে। কারণ প্রায় সব হাটে পশু আমদানির সংখ্যা গত বছরগুলোর চেয়ে কিছুটা কম। যদিও হাটের ইজারাদাররা বলছেন, পশুর সংখ্যা কমেনি। বরং করোনা পরিস্থিতির তুলনায় হাটে পর্যাপ্ত পশু আমদানি হয়েছে।-আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: দেশের অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারে সম্ভাব্য মূল্যচাপ নিয়ন্ত্রণে সুগন্ধি চাল রপ্তানিতে অনুমোদিত কোটা ৫০ শতাংশ কমিয়েছে সরকার।বা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক পর্যটন মেলা বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬ আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিস ...
স্টাফ রিপোর্টার: বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা ৫০ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একজন প্রাপ্তবয়স্ক নাগরিক এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ১৮ হ ...
ডেস্ক রিপোর্ট: অফিস যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে একসঙ্গে কাজ করবে মোবাইল আর্থিক সেবা উপায় ও প্রিমিয়াম পরিবহন সেবা কমিউট।এ উপলক্ষে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) সহযোগী প্রত ...
সব মন্তব্য
No Comments