ডেস্ক রিপোর্ট: ‘নাট্য চর্চাই আমাদের দেশীয় সংস্কৃতির ঐতিহ্য- এ স্লোগানকে সামনে রেখে বীজন নাট্য গোষ্ঠী নতুন মঞ্চ নাটকের জন্য কিছু সংখ্যক উদ্যোমী নাট্য কর্মী সংগ্রহ করছে। গান, তবলা, আবৃত্তি ও বাদ্য যন্ত্রে পারদর্শীদের অগ্রাধীকার দেয়া হবে। এছাড়া, নতুন নাট্য কর্মীদেরকে প্রশিক্ষণের মাধ্যমে অভিনয়ে অংশগ্রহণের সুযোগ দেয়া হবে।
আগ্রহীদেরকে আবেদন পত্র সংগ্রহের জন্য ওয়ালিদ প্রিন্টার্স নতুন মুনছুরাবাদ কর্ণেল হাট, ইয়া এন্টারপ্রাইজ পশ্চিম ফিরোজ শাহ আবাসিক এলাকা, ফ্যামেলী ডেন্টাল ক্লিনিক ওয়ারলেস মোড়, কেয়া বিউটি পার্লার বিশ্ব কলোনি ও বীজন নাট্য গোষ্ঠীর অস্থায়ী কার্যালয়ে প্রতি শুক্রবার সকাল দশটা হতে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সরাসরি অথবা ০১৭১১০১১৮৬৩ এ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
উল্লেখ্য, ১৯৯৭ সালের ২৪ সেপ্টেম্বর যাত্রা শুরু করে চট্টগ্রামের নাট্য দল বীজন নাট্য গোষ্ঠী।
স্টাফ রিপোর্টার: মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির একদিন পরই আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি।বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) দুপুরে শুনানি শেষে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীর হাওড়ঘেরা জনপদ বল্লী গ্রামে জন্ম তাঁর। শৈশব-কৈশোর কেটেছে হাওড়ের প্রকৃতি, মানুষের জীবনযাপন ও লোকজ সংস্কৃতির আবহে। সেই শেকড়ের টান আর সংগীতের প্রতি গভীর ভালোবাস ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য নৌকা বাইচকে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয় বরিশালের উজিরপুর। ঢাকঢোলের বাদ্য, বৈঠার ছন্দ আর লাখো দর্শকের উচ্ছ্বাসে শনিবার (৩১ অক্টোবর) মুখরিত হয় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থ ...
সব মন্তব্য
No Comments