নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে বুধবার সকালে পুকুরে মৃত মাছ তুলতে গিয়ে তামিম ইকবাল নামে সারে পাঁচ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশু উপজেলার চুচুলী বটতলী (বিন্নাকুরি) গ্রামের জনৈক মোঃ জাকির হোসেনের একমাত্র পুত্র। তামিমের পরিবার সুত্রে জানা যায়, ওদের বাড়ি সংলগ্ন বিন্নাকুরি পুকুরে বিষক্রিয়া হওয়ায় কিছু মাছ মারা গিয়ে পানিতে ভেসে ওঠে। এসময় বাড়িতে লোকজন না থাকার সুবাদে অবুঝ তামিম পুকুরে মাছ তুলতে গিয়ে পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের লোকজন শিশুটিকে কোথাও খুঁজে না পেয়ে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে। দুই ভাইবোনের মধ্যে তামিম বড়। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এবং এ ঘটনায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে এমনটি জানান।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আজ পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন:“পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে আমি বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্ ...
ডেস্ক রিপোর্ট: পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংগড়ব এলাকায় অবস্থান করছে। ১১ মে ২০২৬ তারিখের মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংগড়ব এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ ...
ডেস্ক রিপোর্ট: তুরস্কের কোনিয়া (Konya) শহরে অনুষ্ঠিতব্য 'কোনিয়া ওআইসি ইউথ ক্যাপিটাল ২০২৬' (Konya OIC Youth Capital 2026)-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বৈঠকে অংশ নিতে আজ সকা ...
ডেস্ক রিপোর্ট: আজ বিশ্ব মা দিবস। পৃথিবীর সব মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ এই দিনটি প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার পালিত হয়। সেই হিসেবে এবার দিবসটি পালিত হচ্ছে ১০ মে। যুক্ ...
সব মন্তব্য
No Comments