রংপুর অফিস : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমরা মানুষকে চিকিৎসা সেবা দিতে, মানুষকে সুস্থ করতে কোটি কোটি টাকা ব্যয় করছি।আগামীতে সারাদেশের প্রতিটি জেলা হাসপাতালকে ৫০০ বেডের এবং উপজেলা হাসপাতালকে ১০০ বেডে উত্তীর্ণ করা হবে।কিন্তু মানুষকে যথাযথ চিকিৎসা সেবা দেবার কাজটা আপনারা যারা স্বাস্থ্যসেবা প্রদানের সাথে সংশ্লিষ্ট তাদেরকেই নিশ্চিত করতে হবে।দায়িত্ব পালনে দেশ প্রেম থাকতে হবে আপনাদের।করোনায় কত ভালো কাজ করেছেন আপনারা, এখনো চেষ্টা করলেই পারবেন।প্রাইভেট ক্লিনিক, ছোট ছোট প্রাইভেট হাসপাতাল যদি সেবা দিতে পারে, নিয়মিত টেস্ট করতে পারে, আপনারা কয়েক গুণ বেশি সুবিধা সম্পন্ন ও বড় হাসপাতাল হয়েও সাধারণ মানুষকে সরকারি টাকায় ভালো সেবা দেবেন না, তা আর হবে না।এখন থেকে যাকে যেখানে অনিয়ম করতে দেখা যাবে তার বিরুদ্ধেই যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
আজ দিনাজপুরের এম রহিম মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি বিষয়ক রংপুর বিভাগীয় মতবিনিময় সভায় বিভাগের সকল জেলা, উপজেলা থেকে আগত সিভিল সার্জন, হাসপাতালের তত্ত্বাবধায়ক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্দেশে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
মন্ত্রী বলেন, দেশের ৪৯৬টি উপজেলায় ৪৯৬টি সরকারি উপজেলা হাসপাতাল আছে, ৬৪টি জেলায় বড় বড় হাসপাতাল আছে, ইউনিয়ন পর্যায়ে ও হাসপাতাল আছে, তবুও মানুষকে ছোটছোট প্রাইভেট ক্লিনিকে গিয়ে চিকিৎসা নিতে হয়।সরকারি হাসপাতালে বিভিন্ন রোগের টেস্টের জন্য মেশিন দেয়া হয়েছে, অথচ বেশির ভাগ মেশিন নষ্ট হয়ে বছরের পর বছর পড়ে আছে।সরকারি টাকায় কেনা কোটি কোটি টাকার যন্ত্রপাতি নষ্ট হয়ে পড়ে আছে, আর বাইরের ছোট ছোট ক্লিনিকে ঠিকই সব টেস্ট হচ্ছে।কই বাইরের প্রাইভেট ক্লিনিক হাসপাতালের যন্ত্রপাতিতো নষ্ট হয়ে পড়ে থাকেনা! তাহলে সরকারি হাসপাতালের মেশিন কেন নষ্ট থাকবে?-প্রশ্ন রেখে মন্ত্রী বলেন, এগুলো আর চলবেনা।এসব কারণে মানুষের কষ্টের আয়ের অনেক টাকা অপচয় হচ্ছে। তিনি বলেন, এই অনিয়ম বন্ধ করতেই আমরা মাঠে নেমেছি।এভাবে আর চলতে পারবেনা।
সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবি এম খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক টিটু মিয়া, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হাসপাতাল) নাজমুল হক, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক শামিউল ইসলাম সাদি, স্বাস্থ্য অর্থনৈতিক বিভাগের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল বশির আহমেদ, রংপুর বিভাগীয় হাসপাতালের পরিচালক অধ্যাপক হানিফ, দিনাজপুর এম রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, হাসপাতালের অধ্যক্ষ, রংপুর বিভাগের বিভিন্ন জেলা-উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা, চিকিৎসকগণ বক্তব্য রাখেন।
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ৩ জন ও নিশ্চিত ৪ জনসহ মোট ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ২৯ জন সন্দেহজনক ও ১৬৮ জন নিশ্চিত রোগী শনাক্ত হয়েছেন।স্বাস্থ্য অধিদপ্তরের হ ...
স্টাফ রিপোর্টার: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।আজ বৃহস্পতিবা ...
ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় (০৮ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ০৯ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) দেশে হামে আক্রান্ত হয়ে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে, যা এ বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন, যা এ বছর এ ...
সব মন্তব্য
No Comments