ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্প পরিদর্শন করেছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব রাজকুমার গয়াল এর নেতৃত্বে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের কর্মকর্তা এবং ভারতীয় একটি প্রতিনিধি দল। শনিবার সকালে প্রতিনিধি দলটি আখাউড়া-আগরতলা প্রকল্পের আখাউড়ার গঙ্গাসাগর থেকে আগরতলা সীমান্তের শিবনগর জিরো পয়েন্ট এলাকায় যান। এসময় তারা প্রকল্প বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলেন এবং কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে প্রতিনিধি দলের পক্ষে ঠিকাদারী প্রতিষ্ঠান টেক্সমেকোর কনসাল্টিং প্রতিষ্ঠান ইরকন ইন্টারন্যাশনের ডেপুটি চীফ ইঞ্জিনিয়ার রমন জানান, আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্পটি ভারতীয় সরকার গভীরভাবে নজর রাখছে। প্রকল্পটি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোভিডের কারণে প্রকল্পে কিছু দেরি হয়েছে। ভারতের অংশে দ্রুত কাজ চলছে। বাংলাদেশ অংশেও খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে। টেক্সমেকো কোম্পানী ভারতে ২হাজার স্লিপার তৈরি করেছে। আগামী ২৫ নভেম্বরের মধ্যে ১ হাজার ২০০ স্লিপার বাংলাদেশে এসে পৌঁছবে। আশা করি আগামী বছরের মার্চ মাসের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে। এসময় ভারতীয় প্রতিনিধি দলের সাথে আরও ছিলেন ইনফ্রা উপদেষ্ঠা পঙ্কজ কুমার সিং, ত্রিভুবন মিশ্র, উপ সচিব গিনচ মাত্তম, রেলওয়ের প্রকল্প উপদেষ্টা মিসেস আনিতা বারি প্রমুখ।
এর আগে সকাল ১১টায় প্রতিনিধি দলটি ভারত থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এসময় তাদেরকে সীমান্তের শূণ্য রেখায় ফুল দিয়ে শুভেচ্ছা জানান আখউড়া উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, স্থল বন্দরের সহকারি পরিচালক (ট্রাফিক) মোঃ মোস্তাফিজুর রহমান।
ডেস্ক রিপোর্ট: ইতালির মেস্ত্রেতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রবাসী কর্মীদের বিরুদ্ধে। ৮৩তম ভেনিস আন্তর্ ...
ডেস্ক রিপোর্ট: বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা এই সুবিধার সাধারণ আওতার বাইরে পড়েছেন। ফল ...
প্রবাসী ডেস্ক: আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বুধবার মন্ত্রিসভার ...
সব মন্তব্য
No Comments