অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব শ্রী শ্রী বাসন্তী পূজা উপলক্ষে পাঁচ দিনব্যাপী (ষষ্ঠী হতে দশমী) নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
ফরিদপুর শহরের মুজিব সড়কে অবস্থিত পুরাতন কালী মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, ফরিদপুর জেলা ও মহানগরের উদ্যোগে এ পূজার আয়োজন করা হয়েছে।
বাঙালি সনাতনীদের আদি দুর্গাপূজা হলো বাসন্তী পূজা। প্রাচীনকাল থেকেই চৈত্র মাসে দেবী দুর্গার আরাধনা করতেন হিন্দু বাঙালিরা। পরবর্তীকালে শরৎকালে অকালবোধনের মাধ্যমে শারদীয় দুর্গাপূজার প্রচলন বাড়ে। চৈত্র মাসে বসন্ত ঋতুতে অনুষ্ঠিত হওয়ায় এই দুর্গাপূজাকে বাসন্তী পূজা বলা হয়। এ বছর বাসন্তী পূজার মহাষষ্ঠী তিথি পড়েছে ২৪ মার্চ।
চৈত্র নবরাত্রির ষষ্ঠ দিনে পালিত হয় বাসন্তী পূজার মহাষষ্ঠী। এরপর শারদীয় দুর্গাপূজার মতোই যথাযথ ধর্মীয় বিধি-বিধান মেনে মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী ও মহাদশমী উদযাপিত হয়।
বসন্তের শেষ প্রান্তে দেশ, জাতি ও বিশ্বমানবতার শান্তি ও মঙ্গল কামনায় আয়োজিত এ পূজাকে কেন্দ্র করে পূজা মণ্ডপে সৃষ্টি হবে ভক্তিময় ও উৎসবমুখর পরিবেশ। ভক্ত-অনুরাগীদের অংশগ্রহণে পাঁচ দিনব্যাপী পূজা, ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানসূচি অনুযায়ী—
২৩ মার্চ সোমবার (পঞ্চমী) রাত ৮টায় দেবীর নৌকায় আগমনের মধ্য দিয়ে পূজা কার্যক্রমের সূচনা হবে। শাস্ত্রমতে দেবীর নৌকায় আগমন শস্যবৃদ্ধি ও জলবৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচিত।
২৪ মার্চ মঙ্গলবার (মহাষষ্ঠী) থেকে পূজার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এদিন সন্ধ্যায় শ্রী শ্রী বাসন্তী দেবীর আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠিত হবে। পাশাপাশি সন্ধ্যা ৬টায় শ্রীমদ্ভগবদগীতা পাঠ এবং সন্ধ্যা ৭টায় গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
২৫ মার্চ বুধবার (মহাসপ্তমী) নবপত্রিকা প্রবেশ, স্থাপন, কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পূজা অনুষ্ঠিত হবে। একইদিন সন্ধ্যায় দেবীর আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা পালিত হবে এবং ভক্তদের জন্য ধর্মীয় পরিবেশনা হিসেবে রামায়ণ গানের আয়োজন করা হয়েছে।
২৬ মার্চ বৃহস্পতিবার (মহাঅষ্টমী) অষ্টমী বিহিত পূজা অনুষ্ঠিত হবে। এদিন সন্ধ্যায় ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে এবং রাত ৮টায় পূজা প্রশস্তা অনুষ্ঠিত হবে।
২৭ মার্চ শুক্রবার (মহানবমী) সন্ধ্যা সাড়ে ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে স্থানীয় শিল্পীরা অংশগ্রহণ করবেন। একইদিন রাত ৮টায় পূজা প্রশস্তা অনুষ্ঠিত হবে।
সবশেষে ২৮ মার্চ শনিবার (মহাদশমী) দশমী বিহিত পূজা শেষে দেবীর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এ ধর্মীয় উৎসবের সমাপ্তি ঘটবে।
পূজা আয়োজন কমিটির সভাপতি কুশল চক্রবর্তী (দ্বীপ) ও সাধারণ সম্পাদক নিতাই রায় সকল ভক্ত, শুভানুধ্যায়ী ও দর্শনার্থীদের পূজা মণ্ডপে উপস্থিত থেকে ধর্মীয় এ উৎসবে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।
একই ভাবে, ফরিদপুর জেলা জুড়েই বিভিন্ন পূজা মণ্ডপে বসন্তী পূজার আয়োজন করা হয়েছে। পাঁচ দিনব্যাপী পূজা, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মসূচি ভক্তদের অংশগ্রহণে ভক্তিময় ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। এতে জেলা ও মহানগরের সনাতন ধর্মাবলম্বীরা একত্র হয়ে দেবী আরাধনা ও আনন্দ উদযাপন করবেন।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক বাধার মুখে তাদে ...
সব মন্তব্য
No Comments