ডেস্ক রিপোর্ট: মহান বিজয় দিবস -২০২২ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জন্মগত মুখমণ্ডলের বিকৃতি, ঠোঁট কাটা ও তালু কাটা রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবার জন্য শহীদ শেখ জামাল ফ্রি প্লাস্টিক সার্জারি ৩য় ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮ টায় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ শহীদ শেখ জামাল ফ্রি প্লাস্টিক সার্জারি ক্যাম্পের শুভ উদ্বোধন করেন।
উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধুর কারণেই স্বাধীন বাংলাদেশ অর্জন করা সম্ভব হয়েছে। যে কারণেই আজ আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় কর্মকর্তা হতে পেরেছি। দেশ স্বাধীন না হলে আজও আমাদের পাকিস্তানের গোলামী করতে হতো। বঙ্গবন্ধু বাংলাদেশের জন্য জীবন দিয়ে গেছেন। বঙ্গবন্ধুর রক্তের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। তবে আমরা যদি নিজ নিজ দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করি, তাহলে বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে।
তিনি বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন এই প্রতিষ্ঠানটি (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) এমনভাবে গড়ে তোলা হোক যাতে করে দেশের রোগীদের চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে না হয়। বঙ্গবন্ধুর সেই লক্ষ্য অর্জনে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন অবিরাম কাজ করে যাচ্ছে।
এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যলয়ের সম্মানিত উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান অধ্যাপক ডা. আইয়ুব আলী প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক, বিভিন্ন অফিস প্রধানগণ, চিকৎসক, কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিক সার্জারি ইউনিটের উদ্যোগে ১৭ ও ১৮ ডিসেম্বর 'জন্মগত মুখমণ্ডলের বিকৃতি, ঠোঁট কাটা ও তালু কাটা রোগীর বিনামূল্যে অস্ত্রপচার চলবে। এর আগে গত ১৪ ও ১৫ ডিসেম্বর রোগী বাছাই করা হয়।
স্টাফ রিপোর্টার: সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স ও মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীর দীর্ঘদিনের জনবল সংকট কাটাতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে দ্রুত এক লাখ নতুন স ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। মৃত্যু হওয়া রোগী সন্দেহজনক হামে আক্রান্ত ছিলেন। একই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারে ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘন্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১ জন এবং সন্দেহজনক হামে ৪ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম ও ইমার্জেন্সি অপারেশন ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক মৃত্যু হয়েছে ৩ জনের। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট মৃত্যু ৩ জন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।স্ ...
সব মন্তব্য
No Comments