সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ,জামালপুর জেলা শাখা ২৩ অক্টোবর সকাল ৬ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জামালপুর শহরের প্রানকেন্দ্র দয়াময়ী মোড়ে গণ-অনশন,গণ-অবস্থান ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচী পালন করে।
গণ-অবস্থান কর্মসূচীতে হিন্দু,মুসলমান,দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশ গ্রহন করেন। কর্মসূচীতে প্রতিবাদী গণ-সংগীত পরিবেশন করেন উদীচী শিল্পী গোষ্ঠি,জামালপুর জেলা সংসদ,কবিতা আবৃত্তি করেন মানষী গোস্বামী।
কর্মসূচীতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন,জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান ছানা,সহ-সভাপতি এড.জাহিদ আনোয়ার,জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি আলী আক্কাস,জামালপুর গান্ধী আশ্রমের পরিচালক উৎপল কান্তি ধর,মুক্তিযুদ্ধা সংসদের সবেক ডেপুটি কমান্ডার সুজাত আলী ফকির,সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি বিশিষ্ট সংবাদিক ও মানবাদিকার কর্মী জাহাঙ্গীর সেলিম,জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি সুমন মাহমুদ,সেচ্ছাসেবক লীগ জামালপুর জেলা কমিটির সভাপতি সৈয়দ তানভীর আহমেদ,দয়াময়ী মন্দিরের পুরহিত বিপুল কঞ্জিলাল সহ প্রমূখ। পুরো কর্মসূচীটি সঞ্চালনা করেন ঐক্য পরিষদের সাধারন সম্পাদক রমেন বণিক।
কর্মসূচীতে বক্তারা বলেন,বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। এখানে যুগ যুগ ধরে অসাম্প্রদায়িকতার চর্চা হয়ে আসছে কিন্তু ধর্মান্ধ,ধর্ম ব্যবসায়ি সম্প্রদায়িক গোষ্ঠি এদেশে সবসময় এই সম্প্রতি নষ্ট করার চেষ্টা করেছে। কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে হিন্দু বাড়ী-ঘর,মন্দির,ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে এগুলি একটি মহল পরিকল্পিতভাবে ঘটিয়েছে হয়ে বলে দাবী করেন বক্তারা। এই লঙ্কাকান্ডের সঠিক বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
দুপুর ১২ টায় অনশনকারীদের জল পান করিয়ে গণঅনশন,গণঅবস্থান এবং বিক্ষোভ কর্মসূচী সমাপ্ত করেন হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ,জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি লক্ষীকান্ত পন্ডিত।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার একটি কার্যকর ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করবে। তিনি বলেন, দেশের সকল অংশীজনের মতামতের ভিত্ত ...
স্টাফ রিপোর্টার: দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছ ...
স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীতে দুর্নীতির কোনো স্থান নেই। দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বজায় রাখা হবে এবং বাহিনীর চেইন অব কমান্ড ...
ডেস্ক রিপোর্ট: ভিন্নমতের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে একযোগে কাজ করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদে ...
সব মন্তব্য
No Comments