ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪০তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা শাখা’র উদ্যোগে আজ শুক্রবার সকাল
সাড়ে ১১টায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের কনফারেন্স হলে একজন প্রতিবন্ধী নারীকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সভাপতি হাবিব উন নবী খান সোহেল। বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-সোনারগাঁও উপজেলা শাখার আহবায়ক সালাহ উদ্দিন সালুর সভাপতিত্বে ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুলের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, উপদেষ্টা জাকির হোসেন মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, আশরাফ উদ্দিন রুবেল, ডি. জেড. এম. হাসান বিন সফিক, সহ-সাধারণ সম্পাদক অ্যাড. মহিউদ্দিন লোবান, কাজী ইফতেখারুজ্জামান শিমুল, প্রচার সম্পাদক আনিসুর রহমান সুজন, প্রকাশনা সম্পাদক হুমায়ুন কবির, সহ-সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ কাঞ্চন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় নেতা এ বি এম মুকুল, মোজাম্মেল হক মৃধা, মোঃ আনোয়ার হোসেন, ওমর ফারুক, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জি এস শাহ আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সরকার করোনা মহামারীসহ সর্বক্ষেত্রে ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ (মার্কসবাদী) বলেছে, আওয়ামী লীগের মতো বিএনপি সরকারও বড় ঋণখেলাপীদের শাস্তি না দিয়ে নানা সুযোগ-সুবিধা দিয়ে পুরস্কৃত করছে।সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী ফোরামে ...
ডেস্ক রিপোর্ট: অনৈতিক ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে বহিষ্কার করা হয়েছে।আজ ৬ সেপ্টেম্বর, শনিবার ঢাকা মহানগর দক ...
সব মন্তব্য
No Comments