স্টাফ রিপোটার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তিনি বলেন, নৈতিক ও দায়িত্বশীল সাংবাদিকতার মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গণমাধ্যম উজ্জ্বল ভূমিকা রাখতে পারে।
আজ নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২১ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি-এর ধারনকৃত বক্তব্য প্রদর্শন করা হয়। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এর সভাপতি মুরসালিন নোমানী এবং সাধারণ সম্পাদক মসিউর রহমান খান বক্তব্য প্রদান করেন।
জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, গণমাধ্যম জনগণকে সিদ্ধান্ত গ্রহণের জায়গায় সহযোগিতা করে থাকে। এসময় তিনি জনস্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতায় উদ্বুদ্ধ হতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক, বানোয়াট সংবাদ ও প্রোপাগান্ডা সহজেই ছড়িয়ে পড়ছে। এক্ষেত্রে, গণমাধ্যম বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মধ্য দিয়ে জনগণকে সঠিক তথ্য দেবার মাধ্যমে এ চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে বলে তিনি উল্লেখ করেন।
স্পীকার আরও বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। করোনা পরিস্থিতে সাহসিকতার সাথে রিপোর্টিং করার জন্য তিনি গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান।
সবশেষে ড. শিরীন শারমিন চৌধুরী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ১৩ জন সাংবাদিক এবং টেলিভিশন ও রেডিও সাংবাদিকতায় ৯ জনকে ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২১' প্রদান করেন।
অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এর পদক প্রদান কমিটির জুরিবোর্ডের চেয়ারম্যানসহ অন্যান্য সদস্য, ঢাকা রিপোর্টার্স ইউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিকগণ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত। কিন্তু আমা ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয ...
সব মন্তব্য
No Comments