মোঃ সাইফুল্লাহ ,সাভার: ঢাকা-১৯ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু’র ধানের শীষ প্রতীকের পক্ষে জনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি ২০২৬ ইং) দুপুরে সাভার পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে সাভার রাজাশন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই জনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য ও বর্তমানে বিএনপির মনোনীত এমপি প্রার্থী ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,“আমি যদি জনগণের ভোটে এমপি নির্বাচিত হতে পারি, তাহলে সাভারকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে তিন মাসের মধ্যেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করবো। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করাই হবে আমার প্রথম অগ্রাধিকার।” তিনি আরও বলেন, জনগণের মৌলিক অধিকার, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে বিএনপি সবসময় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সভাপতি শাহ মাইনুল হোসেন বিল্টু, ভিপি বদিউজ্জামান বদি,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সাভার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাভার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাফেজ দেলোয়ার,৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রাশেদুল ইসলাম রাসেল, কাউন্সিলর পদপ্রার্থী মেহেদী রানা শহীদ প্রমূখ।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা উপস্থিত থেকে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং নির্বাচনী কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করেন।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ...
সাতক্ষীরাপ্রতিনিধি: সাতক্ষীরায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে পৌরসভা কর্তৃপক্ষ। দীর্ঘদিনের অবৈধ দখল উচ্ছেদে নড়েচড়ে বসেছে পৌর প্রশাসন। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জেল ...
আহাছানুল মতিন নান্নু (দিনাজপুর) বোচাগঞ্জ: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে কমিটির অনুমোদন ছাড়াই কয়েক লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ পুড়িয়ে মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘট ...
সব মন্তব্য
No Comments