রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় খালে গোসল করতে নেমে স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ শিশু মালিহা’র (৮) মরদেহ ৪১ ঘন্টা পরে সন্ধ্যা নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) ভোর ৬টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের বুড়িহারী এলাকায় ইটভাটা সংলগ্ন সন্ধ্যা নদীতে শিশুটির লাশ ভাসতে দেখে স্থানীয়রা স্বজনদের খবর দেন। খবর পেয়ে লাশ উদ্ধার করে মালিহার নানা বাড়ি উপজেলার সদর ইউনিয়নের জম্বদ্বীপ হ্যালিপ্যাড সংলগ্ন মাছরং গ্রামে নিয়ে আসা হয়। এসময় সেখানে তার বাবা-মা,তিন ভাই ও নানিসহ স্বজনদের আহাজারিতে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারনা হয়। তাদের কান্না-আহাজারি উপস্থিত সবাইকে কাঁদায়। সে বানারীপাড়া সদর ইউনিয়নের মাছরং গ্রামের মৃত বাদশা খানের নাতনি ও মৎস্যজীবী মো. রাসেলে মেয়ে। সপরিবারে নানা বাড়িতে থেকে মালিহা স্থানীয় জম্বদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে পড়তো। মালিহার মামা পলাশ খান জানান, চাঁদপুরের মতলব উপজেলার নারায়নপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে দাফনের জন্য মরদেহ নিয়ে যাওয়া হয়েছে। জানা গেছে, বুধবার (২ এপ্রিল) দুপুর ১টার দিকে নানা বাড়ির সামনে জম্বদ্বীপ খালে গোসল করতে নামলে জোয়ারের তীব্র স্রোতে সে তলিয়ে যায়। এসময় একত্রে গোসল করতে যাওয়া অন্য শিশুদের ডাকচিৎকার শুনে দৌড়ে এসে বাবা-মা ও দুই খালা মালিহাকে চোখের সামনে তলিয়ে যেতে দেখে তারা খালের পানিতে ঝাঁপ দিয়ে তাকে উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হন। পরে খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে কয়েক ঘন্টা চেষ্টা করেও তার কোন সন্ধান পাননি। বৃহস্পতিবারও (৩ এপ্রিল) দিনভর সন্ধ্যা নদী ও ওই শাখা খালের বানারীপাড়া ও সীমান্তবর্তী স্বরূপকাঠি উপজেলার বিভিন্ন এলাকায় কয়েকটি ট্রলার নিয়ে স্বজনরা মালিহার মরদেহের খোঁজ করে পাননি। প্রায় ৪১ ঘন্টা পরে শুক্রবার (৪ এপ্রিল) ভোরে সন্ধ্যা নদীতে তার মরদেহ ভেসে ওঠে।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments