ডেস্ক রিপোর্ট: দেশের পর্যটন খাতের শীর্ষ সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, টোয়াব-এর ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে বড় জয় পেয়েছে মোহাম্মদ হানিফের নেতৃত্বাধীন কনশাস রিলায়েন্স ফোরাম। নির্বাচনে মোট ১৬টি পদের মধ্যে ১৪টিতে জয়লাভ করেছে প্যানেলটি। অপরদিকে, মো. তসলিম আমিন শোভনের নেতৃত্বাধীন টোয়াব অগ্রগামী ঐক্য জোট একটি পদে এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. তামিম আহমেদ একটি পদে জয়ী হয়েছেন।
মঙ্গলবার, ১৬ জুন রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশনের মিলনায়তনে সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সাধারণ ভোটারদের প্রত্যক্ষ ভোটে সভাপতিসহ ১৬ জন পরিচালক নির্বাচিত হন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় আরও চারজন পরিচালক নির্বাচিত হয়েছেন। তারা হলেন মো. জহির উদ্দিন, মো. মিজানুর রহমান, মোমিনুল ইসলাম আসিফ এবং মো. নাসির উদ্দিন বাদল।
নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন মোহাম্মদ হানিফ। প্রথম সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সৈয়দ শাফাত উদ্দিন আহমেদ তমাল। সহ-সভাপতি-১ পদে মো. মঈনুল ইসলাম, সহ-সভাপতি-২ পদে জিয়াউর রহমান জাকির এবং অর্থ সম্পাদক, ডিরেক্টর ফাইন্যান্স পদে নির্বাচিত হয়েছেন জহির আহমেদ হেলাল।
এছাড়া আন্তর্জাতিক বিষয়ক পরিচালক পদে মো. ফিরোজুল ইসলাম, বাণিজ্য ও মেলা বিষয়ক পরিচালক পদে মো. আবুল বাসেত বাবু, আইন বিষয়ক পরিচালক পদে মো. রবিউল ইসলাম রবি, প্রিন্টিং ও প্রকাশনা বিষয়ক পরিচালক পদে মো. আবু রায়হান সরকার, প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক পরিচালক পদে নাঈমুল হাসান, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক পরিচালক পদে সৈয়দ মো. ইমতিয়াজ, সদস্য ও মানবকল্যাণ বিষয়ক পরিচালক পদে এ. বি. এম. জাকারিয়া, রাজিব এবং সম্পত্তি ও সম্পদ বিষয়ক পরিচালক পদে শাকাওয়াত হোসাইন নির্বাচিত হয়েছেন।
পরিচালক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মহিউদ্দিন, মো. তামিম আহমেদ এবং মো. নুরুল আনোয়ার। এর মধ্যে মো. তামিম আহমেদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবং মো. নুরুল আনোয়ার টোয়াব অগ্রগামী ঐক্য জোট থেকে জয়ী হয়েছেন।
টোয়াবের এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪২৩ জন। এর মধ্যে ৪১০ জন সাধারণ ভোটার এবং ১৩ জন সহযোগী ভোটার। নির্বাচনে ৩৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট প্রদানের হার ছিল প্রায় ৮৬ দশমিক ২৯ শতাংশ।
নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিল তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাবেক বাণিজ্য সচিব গোলাম মো. কায়কোবাদ। কমিশনের সদস্য ছিলেন টোয়াবের সাবেক সভাপতি মো. রাফেউজ্জামান ও সাবেক প্রথম সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন। পাশাপাশি তিন সদস্যের আপিল কমিশন নির্বাচন সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির দায়িত্ব পালন করে।
ভোটগ্রহণকালে আটাব, হাব, টিডাব, বিডি ইনবাউন্ড, ট্রিয়াবসহ পর্যটন খাতের বিভিন্ন সংগঠনের নেতারা পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। নির্বাচনকে কেন্দ্র করে দিনভর উৎসবমুখর পরিবেশ ছিল আগারগাঁওয়ের পর্যটন ভবনে।
১৯৯৩ সালে প্রতিষ্ঠিত টোয়াব দেশের ট্যুর অপারেটরদের সর্ববৃহৎ সংগঠন। বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা ৪০০-এর বেশি। দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যটন বিকাশ, নীতি প্রণয়নে সরকারকে সহায়তা এবং ট্যুর অপারেটরদের স্বার্থ সংরক্ষণে কাজ করে টোয়াব।
নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হানিফ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, এই বিজয় টোয়াব সদস্যদের আস্থার প্রতিফলন। আমরা পর্যটন শিল্পের উন্নয়নে সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করব। তরুণ ট্যুর অপারেটরদের প্রশিক্ষণ, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ব্র্যান্ডিং এবং অভ্যন্তরীণ পর্যটনের বিকাশ আমাদের অগ্রাধিকার থাকবে।
কনশাস রিলায়েন্স ফোরামের এই বিজয়কে দেশের পর্যটন শিল্পের উন্নয়ন ও টোয়াবের কার্যক্রমকে আরও গতিশীল করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। আগামী ৩০ জুন বর্তমান কমিটির মেয়াদ শেষে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করবে।
ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের রেডমি প্যাড ২ উন্মোচন করেছে। ডিভাইসটি স্মুথ ভিউইং, সহজ বহনযোগ্যতা ও প্রতিদিনের নির্ভরযোগ্য কর্মদক্ষতা নিশ্ ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক উন্নয়ন ও মানবিক সহায়তা সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য জীবন ও স্বাস্থ্যবিমা সুরক্ষা দেবে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটে ...
ডেস্ক রিপোর্ট: নারী ক্ষমতায়নে নিজেদের প্রতিশ্রুতির অংশ হিসেবে সম্প্রতি ‘হার এশিয়াটিক সার্কেল’ নামের একটি নতুন প্ল্যাটফর্ম চালু করেছে এশিয়াটিক থ্রিসিক্সটি। আজ সোমবার (১৫ জুন, ২০২৬) রাজধানীর বনানীর ‘বা ...
ডেস্ক রিপোর্ট: আপনার পছন্দের দল ট্রফি জিতুক বা না জিতুক, অপোর সাথে আপনার ‘ওয়ার্ল্ড কাপ মোমেন্ট’ একদম নিশ্চিত! ফুটবল বিশ্বকাপের সবচেয়ে বড় আসরকে ঘিরে যখন বিশ্বজুড়ে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই ফুটবলপ্র ...
সব মন্তব্য
No Comments