জাবি প্রতিনিধি :জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ( জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগ ছাত্রকল্যান সংগঠনের আয়োজনে মেহেদী হাসান রিসান স্মৃতি ফুটবল টূর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ভূগোল ও পরিবেশ বিভাগের ৫০ তম ব্যাচ।
শুক্রবার ( ৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় কেন্দ্রীয় খেলার মাঠে ভূগোল ও পরিবেশ বিভাগের সভাপতি অধ্যাপক ড.মোঃ শাহেদুর রশিদ খেলার উদ্বোধন করেন।
মেহেদী হাসান রিসান স্মৃতি ফুটবল টূর্নামেন্টে এবারের আসরে ৪৬ ব্যাচ থেকে ৫১ব্যাচ পর্যন্ত, মোট ৬টি ব্যাচ থেকে ৬ টি দল অংশগ্রহণ করে। ফাইনাল পর্যন্ত লড়াই করে বিভাগের ৫০ ব্যাচ ও ৫১ ব্যাচ। খেলায় ৫০ তম ব্যাচ ৫১ ব্যাচের জালে ৪ গোল প্রবেশ করালেও ৫১ ব্যাচ মাত্র দুইগোল শোধ করতে সক্ষম হয়। এবং শেষ পর্যন্ত ৫০ ব্যাচের হাতে উঠে চ্যাম্পিয়ন ট্রফি।
খেলা শেষে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন বিভাগের অধ্যাপক ড.খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা, এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক ড.খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা,ছাত্র কল্যাণ সংগঠনের (জুগা) ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. উম্মে সাইক, সহযোগী অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল হক মন্ডল, ড.বিবি হাফসা,ড.তানজিনুল হক মোল্যা,ড. মোঃ রেজাউল রাকিব, এবং নবনিযুক্ত প্রভাষক মোঃ আশরাফুল হাবিব সহ শতাধিক শিক্ষার্থী।
স্টাফ রিপোর্টার: '৪৫তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাইক্লিং দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সাইক্লিং দল। গত ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফিক্সিং ও দুর্নীতির অভিযোগে এক ক্রিকেটারসহ পাঁচজনকে সাময়িক নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার, ৭ মে এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায় বিসিবি। নি ...
ডেস্ক রিপোর্ট: পুরুষদের আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পুরুষদের টি-টোয়েন্টি র্যাংকিংয়ের বার্ষিক হালনাগাদ ...
ডেস্ক রিপোর্ট: সারাদেশে প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণের মহোৎসব ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ এর চতুর্থ দিনে মাঠ মাতিয়েছেন চট্টগ্রাম ও ঝিনাইদহের দুই খুদে বিস্ময়। ফুটবলে পটিয়ার মাইরিন আক্তারের হ্যাটট্রিক আর ...
সব মন্তব্য
No Comments