স্টাফ রিপোর্টার: আজ (শুক্রবার) বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবি পার্টির নেতৃবৃন্দ। দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সনদে স্বাক্ষর প্রদানের আগে ও পরে সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি তাদের করা প্রশ্নের জবাব প্রদানকালে বলেন, আশাকরি সংশয় ও সংকট কেটে যাবে। ইগো পরিহার করে অন্তর্বর্তী সরকারের আস্থাভাজন ৩ টি রাজনৈতিক দলকে জুলাই সনদ বাস্তবায়নে সহযোগিতার আহ্বান জানান তিনি। জনাব মঞ্জু বলেন; বিএনপি সবচেয়ে বড় দল, তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল এবং লম্বা সময় ধরে নির্যাতন নিপীড়ন সয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, তাদের মত অভিজ্ঞ দল দ্বিতীয়টি নেই; এটা তাদের ‘ইগো’।
জামায়াত সবচেয়ে সুসংগঠিত দল, চরম দমন নিপীড়ন সয়েও তারা হাল ছাড়েননি, এই মূহুর্তে তাদের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা উর্দ্ধমুখী; এটা হলো জামায়াতের ‘ইগো’। তরুণদের নতুন রাজনৈতিক দল প্রসঙ্গে তিনি বলেন, এনসিপি’র যারা নেতৃত্ব দিচ্ছেন তারা ছিলেন জুলাই অভ্যুত্থানের শীর্ষ হিরো। তাদের আহ্বান ও নেতৃত্বে ফ্যাসিবাদের চুড়ান্ত পতন হয়েছে— দূর্ভোগ্যজনকভাবে এটাও তাদের মধ্যে ‘ইগো’র জন্ম দিয়েছে।
অন্তর্বর্তী সরকার এই তিন দলকে নানা সময়ে বড় দল, সরকারের অংশ বা খুব গুরুত্বপূর্ণ দল আকারে মর্যাদা দিয়েছে’ উল্লেখ করে বলেন; এখন দেখছি এই তিন দলের ইগো ঐক্যমতের পথে অন্তরায় সৃষ্টি করছে। তিনি ইগো পরিহার করে অন্তর্বর্তী সরকারের আস্থাভাজন সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদ বাস্তবায়নে সহযোগিতার আহ্বান জানান। এবি পার্টির পক্ষ থেকে দলের চেয়ারম্যান ছাড়াও দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সনদে স্বাক্ষর করেন। এছাড়া দলের সিনিয়র নেতৃবৃন্দের মধ্য সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কাসেম, অ্যাডভোকেট গোলাম ফারুক, বিএম নাজমুল হক, লে.কর্ণেল অব. দিদারুল আলম, লে.কর্নেল অব. হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া, আবদুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, এবিএম খালিদ হাসান ব্যারিস্টার সানী আবদুল হক, ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি,আমিনুল ইসলাম এফসিএ,শাহাদাতুল্লাহ টুটুল, আলতাফ হোসাইন,শ্যাডো অ্যাফেয়ার্স সেক্রেটারি ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান,জাতীয় নির্বাহী কমিটির সদস্য সিদ্দিকুর রহমান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান ও আব্দুল বাসেত মারজান প্রমুখ অংশগ্রহণ করেন।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
সব মন্তব্য
No Comments