স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগামী ২ জুনের টিকেট বিক্রি শুরু হয়েছে। আজ সকাল ৮টায় আন্ত:নগর ট্রেনের টিকেট হয়েছে।
যাত্রীদের ঈদযাত্রা নির্বঘ্নে করতে বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিক এতথ্য জানিয়েছেন।
রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে জানাগেছে, শুক্রবার ( ২৩ মে ) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চল আন্ত:নগর ট্রেনের টিকেট অনলাইনে বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের আন্ত:নগর টিকেট অনলাইনে বিক্রি শুরু হবে।
এবারও আন্ত:নগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকেট বিশেষ ব্যবস্থায় শতভাগ অনলাইনে বিক্রি করা হবে। বিশেষ ব্যবস্থায় বিক্রি হওয়া টিকেট রিফান্ড করার সুযোগ থাকছে না। প্রতিজন টিকেট প্রত্যাশী সর্বোচ্চ ৪টি টিকেট এক সঙ্গে সংগ্রহ করতে পারবেন।
সিদ্ধান্তনুযায়ী ঈদের আগে আন্ত:নগর ট্রেনের টিকেট ২১ মে বিক্রি শুরু হয়েছে। ২১ মে দেওয়া হয় ৩১ মে'র টিকেট, ২২ মে দেওয়া হয় ১ জুনের টিকেট। ২৩ মে দেওয়া হচ্ছে ২ জুনের টিকেট। এছাড়া ২৪ মে দেওয়া হবে ৩ জুনের টিকেট, ২৫ মে দেওয়া হবে ৪ জুনের টিকেট, ২৬ মে দেওয়া হবে ৫ জুনের টিকেট এবং ২৭ মে দেওয়া হবে ৬ জুনের টিকেট বিক্রি করা হবে।
স্টাফ রিপোর্টার: শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা ...
বিশেষ প্রতিনিধি, জেদ্দা: সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজচুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল সৌদি আরবের জেদ্দায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক ...
স্টাফ রিপাের্টার: জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এ অংশ নিতে তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্ম ...
ডেস্ক রিপোর্ট: আজ ১০ নভেম্বর, ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নিয়ে রাজধানীর গুলিস্তানের জি ...
সব মন্তব্য
No Comments