নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের নবাগত জেলা প্রশাসক মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে চৌকস উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবীর সভাপতিত্বে এবং সঞ্চালনায় সকল সরকারি কর্মকর্তা ও স্থানীয় সুধীজনের সাথে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক মোসাঃ শুকরিয়া পারভীন। এসময় আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ মোঃ হুমায়ূন কবীর, কৃষি অফিসার মোঃ মোস্তাক আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান, সাব ইনস্পেকটর মোঃ আরশাদুল হক, উপজেলা বিএনপির সভাপতি এজেডএম বজলুর রহমান জাহেদ ও সাধারণ সম্পাদক কাজী মো: নজরুল ইসলাম দুলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক মো: মতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক মো: বাবুল ইসলাম, জামায়াতের আমীর মোঃ ইউনুস আলী খাঁন, জাগপার সভাপতি মোঃ বজলুর রহমান, জাসদের সভাপতি মোঃ আনছার আলী, ইউপি চেয়ারম্যান মোঃ মোজাক্কারুল আলম চৌধুরী কচি, সাবেক ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মির্জা নুরুল ইসলাম হেলাল, ফকিরগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কমলেশ চন্দ্র ঘোষ, পুরোহিত লবানু দাসাধিকারী, খ্রিষ্টীয় সম্প্রদায়ের সভাপতি পবিত্র দাস, জুলাই যোদ্ধা মোঃ নাঈম উদ্দীন রাব্বু ও কৃষক মোঃ আঃ সামাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সফল নারী উদ্যোক্তা সুবর্ণা রায়।
জেলা প্রশাসক মোসাঃ শুকরিয়া পারভীন তার বক্তব্যে বলেন, পিছিয়ে পড়া আটোয়ারীকে এগিয়ে নিতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন এমনটি উপস্থিত সকলের সামনে কথা দেন। পরে জেলা প্রশাসক উপজেলা পরিষদের বইয়ের লাইব্রেরী পরিদর্শন ও উপজেলা পরিষদ চত্বরে পরিস্কার পরিছন্নতা অভিযানে যোগ দেন। #
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
সব মন্তব্য
No Comments