বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা সাব- রেজিস্ট্রার অফিসের নকল নবিশদের চাকুরী জাতীয়করণের দাবিতে কলম বিরতি কর্মসূচীর কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে দলিল গ্রহীতাদের।
নকল নবিশ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ঘোষণা ও নির্দেশনা মোতাবেক বুধবার (৩৯তম) দিনেও কর্মবিরতি পালন করেন তারা।এতে জমির দলিলের নকল নিতে আসা গ্রহীতাদের ভোগান্তিতে পড়তে হয় বলে অভিযোগ করেন দলিল গ্রাহকরা।
দলিলের নকল নিতে আসা নজরুল ইসলাম নামের এক গ্রহীতা জানান, আমার একটা দলিলের নকল নেওয়ার জন্য একমাস থেকে ঘুরছি। তাদের কলম বিরতির কারণে পাচ্ছি না।
নন্দুয়ার ইউনিয়নের বাসিন্দা ফারুক জানান, জমি রেজিস্ট্রির পরে দলিলের নকলের প্রয়োজন পরে। নকল নবিশদের কলম বিরতির জন্য দলিল সরবরাহ দিতে না পারায় ভোগান্তিতে পরতে হচ্ছে গ্রহীতাদের।
রাণীশংকৈলের নকল নবিশ মানিক বলেন, আমরা কাজ করি সরকারি কিন্তু সরকারের কোষাগার থেকে কোন বেতন ভাতা দেওয়া হয় না।আমাদের কাজের উপর নির্ভর করে আমাদের সম্মানী দেওয়া হয়। যা দিয়ে আমাদের পরিবারে ভরণ পোষণের উপর চাপ পড়ে। তাই সুন্দর জীবন যাপনের জন্য আমাদের চাকরির জাতীয়করণ চাই।
এ বিষয়ে নকল নবিশের জেলা সাধারণ সম্পাদক হারুন অর রশিদ জানান, সারা দেশের ন্যায় আমাদের উপজেলায় কর্মবিরতি পালন করছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি অব্যহত থাকবে বলে জানান তিনি।
আনিছ আহমেদ (শেরপুর) ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে ৪ নং গৌরীপুর ...
সাতক্ষীরা প্রতিনিধি: বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায় বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়। রানার আপ হয় ...
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনা ফরিদপুর থানার অফিসার ইনচার্জ মনজুরুল হাসান মাসুদ এর নেতৃত্বে ফরিদপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে।অদ্য ১৭/০৯/২ ...
রাহাদ।সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে এলোপাতাড়ি মারধর, বারান্দায় বেঁধে রেখে ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল করে চাঁদা দাবি এবং নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নি ...
সব মন্তব্য
No Comments