কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে নেমে সাঁতার কাটছিল মোস্তাফিজুর রহমান (১৩) ও বাইজিদ (১৭) নামের দুই কিশোর। হঠাৎ করে জোয়ারের স্রোতে ভাসিয়ে নিয়ে যায় তাদের। তারা হাত উঁচু করে সাহায্য চায়। বাচাঁও বাচাঁও, হেল্প হেল্প এমন চিৎকার করে। বিষয়টি সকতে অবস্থানরত ট্যুরিষ্ট পুলিশ সদস্যদের কানে ভেসে আসে। এসময় কুয়াকাটা জিরো পয়েন্টে দায়ীত্বরত ট্যুরিষ্ট পুলিশ এস আই জুয়েলসহ চার পুলিশ সদস্য ওয়াটার বাইক নিয়ে ওই দুই কিশোরকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন। মঙ্গলবার দুপুরের দিকে কুয়াকাটায় এমন ঘটনাটি ঘটে।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত কিশোর মোস্তাফিজুর রহমানের বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলার নারকেল বাড়িয়া এলাকায়। এছাড়া অপর কিশোর বাইজিদের (১৭) বাড়ি বরগুনার আমতলী উপজেলায়। সোমবার সকালে তারা বন্ধুদের সাথে কুয়াকাটায় বেড়াতে এসেছিলেন।
কুয়াকাটা প্রেসক্লাব সাবেক সভাপতি এ এম মিজানুর রহমান বুলেট বলেন, ঝুঁকি নিয়ে ট্যুরিস্ট পুলিশ সদস্যরা এ কাজটি করেছে। এর ফলে দুই পর্যটক বড় ধরনে দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। এ জন্য ট্যুরিস্ট পুলিশকে ধন্যবাদ জানাই।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক বলেন, পর্যটকদের নিরাপত্তা দিতে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ বদ্ধপরিকর। এছাড়া জোয়ার ভাটার সময় মাইকিং করে পর্যটকদের সতর্ক করাসহ যে কোনো বিপদ থেকে পর্যটকদের নিরাপত্তায় সর্বদা কাজ করছে ট্যুরিস্ট পুলিশ।
স্টাফ রিপোর্টার: গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত কাজে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে পৃথক দুটি ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে এসেছে। দুটি ঘটনাতেই হতাহতের খবর পাওয়া যায়নি।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ হবে বলে আজ বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হয়েছে ...
স্টাফ রিপার্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যে ...
সব মন্তব্য
No Comments